শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফেরাতে এবং আর্থিক অনিয়মের অভিযোগে মহেশখালীতে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন টিম - দৈনিক পাঠক কণ্ঠ
দৈনিক পাঠক কণ্ঠ, অনলাইন ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫, ৫:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফেরাতে এবং আর্থিক অনিয়মের অভিযোগে মহেশখালীতে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন টিম

                                                                                                                   অ- অ+

মহেশখালী শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফেরাতে এবং আর্থিক অনিয়ম ও জাল সনদের অভিযোগ খতিয়ে দেখতে কক্সবাজারের মহেশখালীতে বড় ধরনের অভিযানে নামছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। আগামী ৮ জানুয়ারি ২০২৬ থেকে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় এই বিশেষ পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম চলবে।

মহেশখালীর জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়েও একটি গুরুতর অভিযোগের প্রেক্ষিতে বিশেষ তদন্ত পরিচালনা করবে ডিআইএ। অধিদপ্তর স্পষ্ট জানিয়েছে, তদন্ত হবে সম্পূর্ণ নিরপেক্ষ; যাতে কোনো নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার না হন, আবার দোষীরাও যেন কোনোভাবে পার না পায়।

তদন্তের আওতায় যেসব বিষয় থাকছে:
পরিদর্শনকালে শিক্ষা পরিদর্শক জনাব মো. আবু দাউদের নেতৃত্বাধীন দলটি শিক্ষক-কর্মচারীদের নিচের নথিপত্রগুলো চুলচেরা বিশ্লেষণ করবেন:

১)শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নিয়োগের রেকর্ড।
২)এমপিওভুক্তির আদেশ ও ব্যাংক স্টেটমেন্ট।
৩)সরকারি অর্থ উত্তোলনের তথ্যাদি।

সংশ্লিষ্টদের নিয়ে বিশেষ কর্মশালা
পরিদর্শন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আগামী ৮ জানুয়ারি সকাল ১০টায় মহেশখালী ডিগ্রি কলেজে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। উপজেলার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের একজন সহকারী বা হিসাবরক্ষকসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উক্ত কর্মশালায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিআইএ-র বার্তা: শূন্য সহনশীলতা
ডিআইএ সূত্রে জানানো হয়েছে, উপ-পরিচালক সাহানুল কবির ভার্চুয়াল মনিটরিংয়ের মাধ্যমে পুরো প্রক্রিয়ার ওপর নজর রাখবেন। যদি তদন্তে জাল সনদ বা অর্থ আত্মসাতের প্রমাণ মেলে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

সচেতন মহলের প্রতিক্রিয়া: স্থানীয় অভিভাবক ও সচেতন মহল মনে করছেন, মহেশখালীর শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে এই উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে। বিশেষ করে জাল সনদের মাধ্যমে যারা শিক্ষকতা পেশাকে কলঙ্কিত করছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হলে সাধারণ মানুষের আস্থা বাড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি নির্বাচিত হলে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম

আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চকরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন

ফাঁসিয়াখালীতে ফ্যামিলি কার্ড তথ্য যাচাই কার্যক্রমের উদ্বোধন

গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উদ্ধার অভিযান: মিলল অপহৃত ব্যবসায়ীর খোঁজ

সাংবাদিকদের ওপর হামলার পর নড়েচড়ে বসল প্রশাসন, হারবাংয়ে বিশেষ অভিযান

লামায় ইটভাটায় দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু

১০

চকরিয়া নিউমার্কেট চত্বরে কর্মরত তিন সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

স্কুলে যাওয়া হলো না নওশাদের, চকরিয়ায় ট্রাকচাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত

১২

চকরিয়ায় পরোয়ানাভুক্ত নান্নু মেম্বার ও জেরিনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

১৩

চকরিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ: বালুখেকো নাজেমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

১৪

লামা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন: অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি শিক্ষক সমাজের

১৫

চকরিয়াতে নালার পানিতে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৬

বিগত সরকারের আমলের রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহার

১৭

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও উদাত্ত আহ্বান

১৮

সংরক্ষিত নারী আসনে আলোচনায় চকরিয়া-পেকুয়ার হাসিনা আহমদ

১৯

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশু নিহত, আহত ৩

২০
Developed by : BDIX ROOT