মামলা জটিলতায় কক্সবাজার-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল - দৈনিক পাঠক কণ্ঠ
মহেশখালী কক্সবাজার সংবাদদাতা
২ জানুয়ারী ২০২৬, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মামলা জটিলতায় কক্সবাজার-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

                                                                                                                   অ- অ+

কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান এ সিদ্ধান্তের কথা জানান।

রিটার্নিং কর্মকর্তা জানান, মামলা সংক্রান্ত একটি বিষয়ে প্রয়োজনীয় ও যথাযথ নথিপত্র উপস্থাপন করতে না পারায় এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। যাচাই-বাছাইয়ের সময় প্রথমে বিষয়টি স্থগিত রাখা হলেও পরবর্তীতে আইনগত দিক বিবেচনায় নিয়ে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

তিনি আরও জানান, নির্বাচন বিধি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন বাতিল হওয়া প্রার্থীরা।
কক্সবাজার-২ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে গোলাম মাওলা নামে অপর এক প্রার্থীর মনোনয়নও বাতিল করা হয়েছে।

মনোনয়ন বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—
আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি),জিয়াউল হক­ (ইসলামী আন্দোলন বাংলাদেশ),ওবাইদুল কাদের নদভী (বাংলাদেশ খেলাফত মজলিস),এস এম বোকনুজ্জামান খান (গণঅধিকার পরিষদ) এবং মোহাম্মদ মাহমুদুল করিম (জাতীয় পার্টি)।

উল্লেখ্য, মনোনয়ন বাতিল হওয়া এইচ এম হামিদুর রহমান আযাদ ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT