জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই  - দৈনিক পাঠক কণ্ঠ
চট্টগ্রাম সংবাদদাতা
১৬ এপ্রিল ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

                                                                                                                   অ- অ+

মুজিব উল্ল্যাহ্ তুষার :

পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায়, টেকসই কৃষি ফলনে  বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে ব্র্যাক সীডের উদ্যোগে কৃষকদের নিয়ে  এক সচেতনতামূলক কর্মশালা সীতাকুণ্ড সদরে অনুষ্ঠিত হয়।

সীতাকুণ্ড উত্তর বাজারস্হ  রাজবাড়ী রেস্তোঁরায় ব্রাক আয়োজিত এ কর্মশালায় কৃষকদের মাঝে নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষি চর্চার বার্তা পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহারে মাটি, পানি ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বায়োপেস্টিসাইড একটি কার্যকর ও নিরাপদ বিকল্প হিসেবে কাজ করতে পারে।

বক্তারা বায়োপেস্টিসাইডের সঠিক ব্যবহার, উপকারিতা এবং প্রয়োগ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি এই কর্মশালায় ব্র্যাকের বিভিন্ন বীজের জাত সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয় এবং অঞ্চলভিত্তিক উন্নত মানের বীজ নির্বাচন ও ব্যবহারের বিষয়ে কৃষকদের বাস্তবধর্মী ধারণা প্রদান করা হয়।

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সীতাকুণ্ড কৃষি সম্প্রসারণ বিভাগের এসএপিপি মোঃ শাহ আলম।বক্তব্য রাখেন ব্র্যাক ডিষ্ট্রিক্ট কো- অর্ডিনেটর মোঃ ইনামুল হাসান,রিজিওনাল ম্যানেজার সাদিয়া ইসলাম রিয়া,রিজিওনাল সেল্স ম্যানেজার  মোঃ সোহেল সিকদার,টেরিটোরি সেলস অফিসার মোঃ জাহেদুল ইসলাম।

কৃষকদের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, সঠিক জাত নির্বাচন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সমন্বয়ে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব, যা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালা শেষে ব্র্যাক সীডের পক্ষ থেকে সাধারণ কৃষকদের মাঝে বিনামূল্যে বায়োপেস্টিসাইড এবং বিভিন্ন ধরনের সবজির উন্নত মানের বীজ বিতরণ করা হয়। এ উদ্যোগকে কৃষকরা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের আহ্বান জানান এবং নিরাপদ খাদ্য উৎপাদনে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্বের ওপর জোর দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১০

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১১

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১২

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৩

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৪

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৫

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৬

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৭

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৮

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

১৯

চকরিয়ায় শতবর্ষের ভোগদখলীয় জমিতে সশস্ত্র হামলা, জবরদখলের চেষ্টা,আতঙ্কে এলাকাবাসী

২০
Developed by : BDIX ROOT