চকরিয়া তাহজীবুল উম্মাহ দাখিল মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন - দৈনিক পাঠক কণ্ঠ
এম জুনাইদ উদ্দিন
১৫ নভেম্বর ২০২৫, ১:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়া তাহজীবুল উম্মাহ দাখিল মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন

                                                                                                                   অ- অ+

১৫ নভেম্বর শনিবার সকাল ৯ঃ০০ ঘটিকায় এক জাঁকজমকপূর্ণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০২৬ শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রীদের পাঠদান কার্যক্রম আরও সুন্দর ও কার্যকরীভাবে পরিচালনার বিষয়ে পরামর্শ গ্রহণ ও প্রদানের লক্ষ্যেই এই সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মাওলানা আব্বাস উদ্দিন। সিনিয়র শিক্ষক আলা উদ্দিন স্যারের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করে সকলকে মুগ্ধ করেন সপ্তম শ্রেণীর ছাত্র হাফেজ মুহাম্মদ আনাচ। এরপর অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সিনিয়র সহকারী মাওলানা হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন চকরিয়া তাহজীবুল উম্মাহ দাখিল মাদরাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক বৃহত্তর চিরিংগা ইউনিয়নের সফল চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবুল হাসেম মহোদয়। তার মূল্যবান বক্তব্যে তিনি শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও অভিভাবক-শিক্ষক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথিবৃন্দ:

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া আনোয়ারুল উলুম কামিল এম. এ মাদরাসার ভারপ্রাপ্ত উপদেষ্টা ও সহকারী অধ্যাপক জনাব আ. ফ. ম. ইকবাল হাসান, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব সেলিম উল্লাহ (স্যার), মসজিদে নুরাইন বিনামারা চকরিয়ার খতিব হযরত মাওলানা জাফর আলম (হামিদী) সাহেব, এবং চকরিয়া সিনিয়র জর্জ কোটের বিশিষ্ট আইনজীবী জনাব এডভোকেট মিজবাহ উদ্দীন।

এছাড়াও সম্মানিত অভিভাবকগণের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব রায়হানুল হক রিপন, জনাব জাহেদুল ইসলাম এবং জনাব সেলিম উল্লাহ।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ:

ছাত্র-ছাত্রীদের পক্ষে থেকে আরবিতে বক্তব্য প্রদান করে অষ্টম শ্রেণির ছাত্র রবিউল হাসান, ইংরেজিতে বক্তব্য প্রদান করে অষ্টম শ্রেণির ছাত্রী মুনতাহা জান্নাত, এবং বাংলায় বক্তব্য প্রদান করে মুহাম্মদ হামিম। শিক্ষার্থীদের এমন সাবলীল ও বহুমাত্রিক উপস্থাপনা সকলের নজর কাড়ে।

উপস্থিত শিক্ষক ও শিক্ষিকাদের মধ্যে ছিলেন যথাক্রমে মোহাম্মদ কামাল উদ্দিন, জনাব হাফেজ মুবিনুল হক, আব্দুল মান্না, হ্যাপি জান্নাত, রোজিনা আকতার, আরজু বেগম, জন্নাতুল ফেরদৌস, এবং তাছলিমা জান্নাত।

অনুষ্ঠানে অসংখ্য অভিভাবক, অভিভাবিকা এবং ছাত্র-ছাত্রীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। সভায় আগামীর নতুন বছরের পাঠদান প্রক্রিয়া আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত গ্রহণ করা হয়। সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT