চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

                                                                                                                   অ- অ+

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় সামশুল আলম (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল২৬) বিকেল ৫টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পান্ডা চুরি খুটাখালী কালাপাড়া সংরক্ষিত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সামশুল আলম ইউনিয়নের সেগুন বাগিছা ৬নং ওয়ার্ডের অলি আহমদের ছেলে। পেশায় সে্যএকজন শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, খুটাখালী বন বিটের অধীন কালাপাড়া সংরক্ষিত এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে জড়িত হিসেবে স্থানীয় বশির আহমদের ছেলে মোহাম্মদ আলী লিটন, নুরুল আলমের ছেলে মো. ফারুক এবং মোক্তার আহমদের ছেলে মোহাম্মদ হামিদের নাম জানা গেছে।

ঘটনার সময় সামশুল আলম ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কাজ করছিলেন। এ সময় চোরাবালিতে সৃষ্ট গভীর গর্তে পড়ে গিয়ে তিনি ডুবে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১০

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১১

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১২

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৩

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৪

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৫

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৬

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৭

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৮

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

১৯

চকরিয়ায় শতবর্ষের ভোগদখলীয় জমিতে সশস্ত্র হামলা, জবরদখলের চেষ্টা,আতঙ্কে এলাকাবাসী

২০
Developed by : BDIX ROOT