চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফজলুল কাদেরের মর্মান্তিক মৃত্যু - দৈনিক পাঠক কণ্ঠ
admin
৯ নভেম্বর ২০২৫, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফজলুল কাদেরের মর্মান্তিক মৃত্যু

                                                                                                                   অ- অ+

চকরিয়া ( কক্সবাজার)  সংবাদদাতাঃ

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ফজলুল কাদের (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুরে লোহাগাড়া হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মরহুম আলহাজ্ব ফজলুল কাদেরের বাড়ি পূর্ব বড় ভেওলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে চকরিয়া পৌরসভার তরছঘাট এলাকায় বসবাস করে আসছিলেন। তিনি ছিলেন এলাকার পরিচিত মুখ, একজন দানশীল, বিনয়ী ও মানবিক গুণে ভরপুর মানুষ। ব্যবসার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর ছিল সক্রিয় ভূমিকা।

তিনি চকরিয়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল কাদের (কালা মনু), সাবেক চেয়ারম্যান শফিকুল কাদের এবং প্রয়াত চেয়ারম্যান নুরুল কাদেরের সহোদর ভাই। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সমাজের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ মরহুমের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন। তারা বলেন, ফজলুল কাদের ছিলেন এক নিবেদিতপ্রাণ সমাজসেবক, যার অবদান এলাকাবাসী দীর্ঘদিন স্মরণে রাখবে।

আল্লাহ তায়ালা মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—এই প্রার্থনাই সবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT