মন্ত্রিসভা গঠনে চমক আসছে: অপেক্ষার আহ্বান সালাহউদ্দিন আহমদের - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মন্ত্রিসভা গঠনে চমক আসছে: অপেক্ষার আহ্বান সালাহউদ্দিন আহমদের

                                                                                                                   অ- অ+

মোঃ আবদুল্লাহ আল-মামুন

নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের মানুষকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না , খুব শিগগিরই ঘোষণা হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা । কেমন মন্ত্রিসভা আসছে, তা দেখলেই জনগণ পরিবর্তনের স্পষ্ট বার্তা পাবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ।
তিনি জানান, বাংলাদেশের ইতিহাসে সদ্য সমাপ্ত নির্বাচন একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে । সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের কারণে দেশ ও বহিরবিশ্বের দৃষ্টি ছিল এই নির্বাচনের দিকে । সাধারণ ভোটাররা শুধু ভোট দিয়েই থেমে থাকেননি ,তারা ভোটকেন্দ্র পাহারা দিয়ে গণতন্ত্র রক্ষায় সক্রিয় ভূমিকা রেখেছেন ।
সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে নতুন সরকার ও মন্ত্রিসভায় । দক্ষতা, সততা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে দল ও দেশ পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে ।
দলীয় নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তনের পর সারা দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতেই স্পষ্ট হয়েছে, দেশবাসী পরিবর্তনের অপেক্ষায় ছিল ।
সংবিধান সংস্কার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি জানান , নির্বাচনী ইশতেহার এবং ঘোষিত “৩১ দফা” কর্মসূচির আলোকে কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম শুরু হবে । জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন , তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে । প্রয়োজনে ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হবে ।
তিনি আরও বলেন, জনগণ যে আস্থা ও দায়িত্ব আমাদের ওপর দিয়েছে , তা বাস্তব উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে রক্ষা করা হবে । নতুন বাংলাদেশ গঠনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই আমাদের দায়িত্ব ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT