
মোঃ আবদুল্লাহ আল-মামুন
নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের মানুষকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না , খুব শিগগিরই ঘোষণা হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা । কেমন মন্ত্রিসভা আসছে, তা দেখলেই জনগণ পরিবর্তনের স্পষ্ট বার্তা পাবে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ।
তিনি জানান, বাংলাদেশের ইতিহাসে সদ্য সমাপ্ত নির্বাচন একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে । সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের কারণে দেশ ও বহিরবিশ্বের দৃষ্টি ছিল এই নির্বাচনের দিকে । সাধারণ ভোটাররা শুধু ভোট দিয়েই থেমে থাকেননি ,তারা ভোটকেন্দ্র পাহারা দিয়ে গণতন্ত্র রক্ষায় সক্রিয় ভূমিকা রেখেছেন ।
সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে নতুন সরকার ও মন্ত্রিসভায় । দক্ষতা, সততা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে দল ও দেশ পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে ।
দলীয় নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তনের পর সারা দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতেই স্পষ্ট হয়েছে, দেশবাসী পরিবর্তনের অপেক্ষায় ছিল ।
সংবিধান সংস্কার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি জানান , নির্বাচনী ইশতেহার এবং ঘোষিত "৩১ দফা" কর্মসূচির আলোকে কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রম শুরু হবে । জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন , তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে । প্রয়োজনে ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হবে ।
তিনি আরও বলেন, জনগণ যে আস্থা ও দায়িত্ব আমাদের ওপর দিয়েছে , তা বাস্তব উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে রক্ষা করা হবে । নতুন বাংলাদেশ গঠনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই আমাদের দায়িত্ব ।
🔴প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, 🔴নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন, বার্তা সম্পাদকঃ এইচ এম হাছিব তাজোয়ার
News Mail: dainikpathakkanta@gmail.com, Head Office: Hathirpul, Motaleb plaza nearest, Dhaka, Cox'sBazar( Chakaria) Office: SabujBag Haji Laila Mention, Chakaria Pourashova.
Design and Develop By Coder Boss