গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

                                                                                                                   অ- অ+

মোস্তফা কামাল, চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় এখন ভোরের বাতাসে ভেসে আসে এক ধরনের মিষ্টি ঘ্রাণ। বাড়ির আঙিনা কিংবা বিস্তীর্ণ বাগান-সবখানেই আমগাছের ডালে ডালে মুকুলের ছড়াছড়ি। মধু মাসের আগমনী বার্তা নিয়ে ঋতুরাজ বসন্তের এই বার্তাবাহক যেন জানিয়ে দিচ্ছে, আর কয়েক মাস পরেই পাকা আমে রঙিন হবে চারদিক।
সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, গাছের প্রতিটি ডাল যেন হলদ-সবুজ মুকুলে মোড়া। কোথাও কোথাও গাছের পাতা দেখা দায়। বাতাসে মিশে থাকা সেই মুকুলের ঘ্রাণে ম-ম করছে চারপাশ। স্থানীয়রা বলছেন, এমন সুবাস মানেই ভালো ফলনের ইঙ্গিত। একসময় রাজশাহী অঞ্চলের নামই আমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল।
তবে সাম্প্রতিক বছরগুলোতে কক্সবাজার জেলাতেও বিভিন্ন জাতের আমের রাজ্য হিসেবে পরিচিতি পাচ্ছে স্থানীয়দের মুখে মুখে। বিশেষ করে উপজেলায় দিন দিন বাড়ছে বাণিজ্যিক আম চাষ।
উপজেলার বিভিন্ন এলাকায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে নতুন নতুন বাগান। বড় গাছের তুলনায় ছোট ও মাঝারি গাছে এ বছর তুলনামূলক বেশি মুকুল এসেছে বলে জানিয়েছেন চাষিরা। হিমসাগর, আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলিসহ বিভিন্ন জাতের আম গাছে এরই মধ্যে মুকুলে ভরপুর হয়ে উঠেছে। মুকুল আসার পর থেকেই ব্যস্ত হয়ে পড়েছেন বাগান মালিকরা। ভোর থেকে শুরু করে বিকেল পর্যন্ত গাছে গাছে চলছে পরিচর্যা। কেউ কেউ  আগাছা পরিষ্কার করছেন। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে রোগবালাই প্রতিরোধে। বাগান মালিকদের ভাষ্য, মুকুলের সময়টিই সবচেয়ে স্পর্শকাতর। এ সময় ছত্রাক বা পোকার আক্রমণ হলে ফলন মারাত্মকভাবে কমে যেতে পারে। তাই স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করা হচ্ছে।
এক বাগান মালিক এমরানুল হক নয়ন বলেন, মুকুল দেখে মন ভরে যায়। গাছভর্তি মুকুল মানেই স্বপ্ন। এখন শুধু চাই আবহাওয়া ভালো থাকুক।
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী বলেন, চকরিয়ায় বাণিজ্যিকভাবে আম চাষের পরিধি বাড়ছে। বর্তমানে উপজেলার প্রায় স্থানে আমের চাষ হচ্ছে। মুকুল আসা থেকে শুরু করে ফল ধরা পর্যন্ত প্রতিটি ধাপে কৃষি অফিস থেকে পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT