স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উদ্ধার অভিযান: মিলল অপহৃত ব্যবসায়ীর খোঁজ - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উদ্ধার অভিযান: মিলল অপহৃত ব্যবসায়ীর খোঁজ

                                                                                                                   অ- অ+

চকরিয়া কক্সবাজার সংবাদদাতা 
কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজ হওয়ার একদিন পর ফরিদুল আলম (৩৫) নামে এক ব্যবসায়ীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে চকরিয়া পৌরশহরের মাতামুহুরী সেতুর নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।

ফরিদুল আলম চকরিয়া পৌরসভার নামার চিরিংগা মিয়াজি পাড়ার বাসিন্দা। বুধবার বিকেলে পৌরসভার বায়তুশ শরফ রোড থেকে তিনি নিখোঁজ হন। দীর্ঘ সময় সন্ধান না পেয়ে তার স্ত্রী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

ঘটনাটি জানাজানি হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব ছফওয়ানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া ব্যবসায়ীর শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT