সংরক্ষিত নারী আসনে আলোচনায় চকরিয়া-পেকুয়ার হাসিনা আহমদ - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
২২ ফেব্রুয়ারী ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনে আলোচনায় চকরিয়া-পেকুয়ার হাসিনা আহমদ

                                                                                                                   অ- অ+

মোঃ আবদুল্লাহ (আল-মামুন)

আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা । এরই মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে উঠে এসেছেন (চকরিয়া-পেকুয়া) এলাকার সাবেক সাংসদ হাসিনা আহমদ ।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা এবং ধারাবাহিক জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তাঁর গ্রহণযোগ্যতা এখনো দৃঢ় । এলাকাবাসীর মতে, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও নারী নেতৃত্ব বিকাশে তাঁর অবদান ইতোমধ্যেই প্রশংসিত ।

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ-এর সহধর্মিণী হওয়ায় কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয় ও যোগাযোগের সুবিধা কাজে লাগিয়ে এলাকার অবকাঠামোগত উন্নয়নে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন, এমনটাই মনে করছেন স্থানীয়রা ।
দলীয় সূত্রে জানা গেছে, উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা এবং নারী সমাজকে সংগঠিত করার সক্ষমতার কারণে তাঁকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখা হচ্ছে । তৃণমূল পর্যায়ে তাঁর পক্ষে সমর্থনও ক্রমেই বাড়ছে ।
রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে অভিজ্ঞতা ও জনপ্রিয়তার সমন্বয়ে তিনি দলের জন্য শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন। ইতোমধ্যে তাঁর সমর্থকদের মাঝে আশাবাদের সুর স্পষ্ট ।

স্থানীয়দের প্রত্যাশা, অভিজ্ঞ এই নেত্রীর নেতৃত্বে (চকরিয়া-পেকুয়া)-এর উন্নয়নের ধারা আরও বেগবান হবে এবং এলাকার সামগ্রিক অগ্রগতির নতুন গতি সন্ছার হবে এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT