কক্সবাজার-২ঃ প্রিয় নেতার মনোনয়নের খবরে উচ্ছ্বসিত কর্মীর মর্মান্তিক বিয়োগ - দৈনিক পাঠক কণ্ঠ
মহেশখালী কক্সবাজার সংবাদদাতা
৫ ডিসেম্বর ২০২৫, ১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজার-২ঃ প্রিয় নেতার মনোনয়নের খবরে উচ্ছ্বসিত কর্মীর মর্মান্তিক বিয়োগ

                                                                                                                   অ- অ+

রাজনীতিতে নেতার জয়ে কর্মীর আনন্দ স্বাভাবিক, কিন্তু সেই আনন্দ যে মৃত্যুর কারণ হতে পারে—এমন হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলো কক্সবাজারের মহেশখালী। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও প্রিয় নেতার মনোনয়ন পাওয়ার খবরটি শোনার পর আবেগের আতিশয্য সামলাতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল আলম ফরিদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। আনন্দের রেশ কাটতে না কাটতেই শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবরটি যখন ফরিদুল আলমের কানে পৌঁছায়, তখন তিনি দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গেই ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রিয় নেতার ধানের শীষ প্রতীক পাওয়ার খবর নিশ্চিত হওয়ামাত্রই চরম উচ্ছ্বাসে ফেটে পড়েন ফরিদ। তিনি চিৎকার করে নিজের আনন্দ প্রকাশ করছিলেন। ঠিক সেই মুহূর্তেই অত্যধিক উত্তেজনায় তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, অতিরিক্ত আবেগের কারণে তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

নিহত ফরিদুল আলম ফরিদ নোনাছড়ি গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে এবং কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। দলের দুঃসময়ে তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ কর্মী।

কক্সবাজার জেলা বিএনপি নেতা ও কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল কাদের বাবুল ঘটনাটি নিশ্চিত করে বলেন, “ফরিদ ছিলেন দলের একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। কিছুদিন আগেই তিনি স্ট্রোক করে চট্টগ্রাম থেকে চিকিৎসা নিয়ে ফিরেছিলেন। আজ প্রিয় নেতা আলমগীর ফরিদের মনোনয়নের খবরে তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে, দ্বিতীয়বার স্ট্রোক করেন। এই আনন্দই তার জন্য কাল হয়ে দাঁড়াল।”

যে নির্বাচন নিয়ে ফরিদুল আলমের এত উৎসাহ ছিল, সেই নির্বাচনের আগেই তার এই চলে যাওয়া মেনে নিতে পারছেন না সহকর্মীরা। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাতেই শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শেষবারের মতো দেখতে তার বাড়িতে ভিড় জমান। স্থানীয়রা বলছেন, ফরিদুল আলমের এই মৃত্যু শুধু তার পরিবারের জন্য নয়, বরং স্থানীয় বিএনপির রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT