চকরিয়ায় নব-ওসি মনির হোসেনের নেতৃত্বে নির্বাচনের আগেই ১২ ভোটকেন্দ্র পরিদর্শন, কঠোর নিরাপত্তা বার্তা - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
১০ ডিসেম্বর ২০২৫, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় নব-ওসি মনির হোসেনের নেতৃত্বে নির্বাচনের আগেই ১২ ভোটকেন্দ্র পরিদর্শন, কঠোর নিরাপত্তা বার্তা

                                                                                                                   অ- অ+

আলাউদ্দিন আলো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটগ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে চকরিয়া থানা পুলিশের প্রস্তুতিতে নতুন গতি এসেছে। সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন দায়িত্বগ্রহণের পরপরই আগাম নিরাপত্তা প্রস্তুতিতে মনোযোগ দিয়েছেন।

এরই অংশ হিসেবে, ১০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ ঘটিকা থেকে ওসি মোহাম্মদ মনির হোসেন সংশ্লিষ্ট বিট অফিসারদের সাথে নিয়ে বদরখালী ইউনিয়ন ও ঢেমুশিয়া ইউনিয়নের মোট ১২টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে, ওসি বদরখালী ইউনিয়নের ৯টি এবং ঢেমুশিয়া ইউনিয়নের ৩টি মোট ১২টি কেন্দ্রের পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিশেষ করে ভোটকেন্দ্রগুলোর সঠিক গুগল লোকেশন যাচাই, আশপাশের পরিবেশ ও অবকাঠামো এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়গুলো খুঁটিয়ে দেখা হয়। নির্বিঘ্ন নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

এ বিষয়ে চকরিয়া থানার নবাগত ওসি মোহাম্মদ মনির হোসেন টেলিফোনে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখা চকরিয়া থানা পুলিশের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, “আমরা নিশ্চিত করতে চাই যে সাধারণ ভোটাররা কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন। কেউ যাতে নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, তার জন্য পুলিশি কার্যক্রম এবং তৎপরতা পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে।”

ওসি আরও দৃঢ়তার সাথে বলেন যে দ্রুততম সময়ের মধ্যে চকরিয়া উপজেলার সব ইউনিয়নের ভোটকেন্দ্র পরিদর্শন ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সাথে, নির্বাচন পূর্ববর্তী সময়ে এলাকাগুলোতে নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT