দেশজুড়ে নাশকতা: ফেনী টাঙ্গাইল-নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় যানবাহনে আগুন - দৈনিক পাঠক কণ্ঠ
admin
১৩ নভেম্বর ২০২৫, ৩:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশজুড়ে নাশকতা: ফেনী টাঙ্গাইল-নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় যানবাহনে আগুন

                                                                                                                   অ- অ+

ফেনী ও টাঙ্গাইলে বাসে এবং নারায়ণগঞ্জে সিএনজিতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এদিকে, গাজীপুরে মহাসড়কে আগুন জ্বালিয়ে মিছিল করেছে যুবলীগের কর্মীরা। নাশকতার চেষ্টাকালে ভবানীপুর থেকে পেট্রোল বোমার সরঞ্জামসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়াও ফরিদপুরের ভাঙ্গা থেকে নাশকতার জন্য প্রস্তুতকৃত বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

সারাদেশে নাশকতার চেষ্টায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের আটক করেছে পুলিশ। এছাড়াও বাস-অটোরিকশায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

বুধবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসক। জানান, কারা অগ্নিসংযোগ করেছে তা খুঁজে বের করতে কাজ করছেন তারা।

আ.লীগের কর্মসূচি ঘিরে বেড়েছে নাশকতা, শহরজুড়ে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
এদিকে, রাত ১২ টার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইলের বাড়ৈখোলা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মহাসড়কের চালক ও যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করে। পরে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা একটি সিএনজিতে অগ্নিসংযোগ করে। রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুই ব্যক্তি সিএনজিটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

এদিকে, গাজীপুরের সিএমবি বাজার এলাকায় রাত ১২ টার দিকে মহাসড়কে আগুন জ্বালিয়ে মিছিল করে যুবলীগ কর্মীরা। এর আগে রাত সাড়ে নয়টার দিকে গাজীপুরের ভবানীপুর থেকে নাশকতার প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন কর্মীকে আটক করে পুলিশ।

এছাড়াও, ফরিদপুরে নাশকতার জন্য প্রস্তুতকৃত বিপুল পরিমাণ বোমা, ককটেল ও গান পাউডারসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি নির্বাচিত হলে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম

আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চকরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন

ফাঁসিয়াখালীতে ফ্যামিলি কার্ড তথ্য যাচাই কার্যক্রমের উদ্বোধন

গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উদ্ধার অভিযান: মিলল অপহৃত ব্যবসায়ীর খোঁজ

সাংবাদিকদের ওপর হামলার পর নড়েচড়ে বসল প্রশাসন, হারবাংয়ে বিশেষ অভিযান

লামায় ইটভাটায় দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু

১০

চকরিয়া নিউমার্কেট চত্বরে কর্মরত তিন সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

স্কুলে যাওয়া হলো না নওশাদের, চকরিয়ায় ট্রাকচাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত

১২

চকরিয়ায় পরোয়ানাভুক্ত নান্নু মেম্বার ও জেরিনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

১৩

চকরিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ: বালুখেকো নাজেমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

১৪

লামা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন: অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি শিক্ষক সমাজের

১৫

চকরিয়াতে নালার পানিতে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৬

বিগত সরকারের আমলের রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহার

১৭

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও উদাত্ত আহ্বান

১৮

সংরক্ষিত নারী আসনে আলোচনায় চকরিয়া-পেকুয়ার হাসিনা আহমদ

১৯

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশু নিহত, আহত ৩

২০
Developed by : BDIX ROOT