চকরিয়ায় ক্রয়কৃত জমি দখলের চেষ্টা: এলাকায় উত্তেজনা, থানায় অভিযোগ  - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
৩০ এপ্রিল ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় ক্রয়কৃত জমি দখলের চেষ্টা: এলাকায় উত্তেজনা, থানায় অভিযোগ 

                                                                                                                   অ- অ+

মোঃ আবদুল্লাহ (আল্-মামুন)

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে । এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ।
অভিযোগ সূত্রে জানা যায়, বরইতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজারবিল ভাইগ্যাঘোনা এলাকার বাসিন্দা মাহমুদুল হক মেম্বার ২০১১ সালের ৫ আগস্ট একই এলাকার মৃত নূরুল হোসেনের কাছ থেকে বিএস দাগ-১৪৩৯৯ অনুযায়ী ৩০ শতক মাছ চাষের জমি ক্রয় করেন । তবে চলতি বছরের ৮ অক্টোবর থেকে নূরুল হোসেনের ছেলে কফিল উদ্দিন ও নোমানসহ একটি সংঘবদ্ধ চক্র ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয় ।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা অজ্ঞাতনামা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ধারালো দা, লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটা (দেশীয় অস্ত্র) নিয়ে জমিতে প্রবেশ করে এবং কাঠ-বাঁশ দিয়ে ঘর নির্মাণের চেষ্টা চালায় । এতে বাধা দিলে তারা গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয় ।
মাহমুদুল হক মেম্বার বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থানায় অভিযোগ দিয়েছি । আমাদের জমিতে জোরপূর্বক দখলচেষ্টা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন ।
ভুক্তভোগীর ছেলে রাশেদুল হক বলেন, জমিটি আমাদের বৈধভাবে ক্রয়কৃত । এটি প্রভাব খাটিয়ে দখলের চেষ্টা চলছে । আমরা ন্যায়বিচার চাই ।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্র এলাকায় অবৈধ দখল বাণিজ্য চালিয়ে যাচ্ছে এবং কেউ প্রতিবাদ করলে হুমকির মুখে পড়তে হচ্ছে ।
স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা মানেনি বলে জানা গেছে ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার তাদের জমির নিরাপত্তা নিশ্চিত এবং দখলের অপচেষ্টা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় ক্রয়কৃত জমি দখলের চেষ্টা: এলাকায় উত্তেজনা, থানায় অভিযোগ 

৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

চকরিয়া থানার অভিযানে ওয়ারেন্ট ভুক্ত দুই সহোদর মিজবাহ ও ইরফান গ্রেফতার

তীব্র গরমে লামায় হিটস্ট্রোক: পরীক্ষাকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অসুস্থ ২০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১

লামায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টা ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

লামায় অবৈধ বালু উত্তোলনে যুবকের কারাদণ্ড

ঐতিহ্যের টানে মুখর চট্টগ্রাম লালদীঘিতে বসছে ১১৭তম জব্বরের বলি খেলা

চকরিয়ায় ১০ হাজার ভূমিহীন পরিবারের আশ্রয়স্থল প্রতিষ্ঠানে ৫ সদস্যের কমিটি

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

১০

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

১১

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

১২

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

১৩

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

১৪

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

১৫

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

১৬

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

১৭

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১৮

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১৯

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

২০
Developed by : BDIX ROOT