লামায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টা ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লামায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টা ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

                                                                                                                   অ- অ+

মোহাম্মদ শাহনেওয়াজ

​বান্দরবানের লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়নে আদালতের মামলা ও নিষেধাজ্ঞা অমান্য করে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দীর্ঘ ৪৫ বছরের ভোগদখলীয় জায়গা জবরদখলের অপচেষ্টা ও হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার উত্তর দরদরী নয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে রাতে লামা সাংবাদিক ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোঃ ইউনুছ (৪০) জানান, ২৯৪ নং দরদরী মৌজার আর/৫২ নং হোল্ডিংভুক্ত ৫.০০ একর জায়গা তাঁর বাবা মৃত নুরুল আলম ১৯৮২-৮৩ সালে বন্দোবস্তি মূলে প্রাপ্ত হন। দীর্ঘ ৪৫ বছর ধরে তাঁরা সেখানে ফলজ ও বনজ বাগান সৃজন করে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। কিন্তু বর্তমানে জায়গার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় আবুল বাশার ও আবুল হাসানাতের নেতৃত্বে একটি চক্র ওই জমি দখলের পাঁয়তারা শুরু করে।

​জমি নিয়ে বর্তমানে বান্দরবান জজ আদালত ও লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫টি মামলা (যথা: সিআর ১৫৬, সিআর ১৫/২৫ ও ২২/২৫) বিচারাধীন রয়েছে। অভিযোগ উঠেছে, মামলা চলমান থাকা সত্ত্বেও আজ সকাল ১১টার দিকে আবুল বাশার ও আবুল হাসানাতের নেতৃত্বে ৫০-৬০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই জায়গায় অনধিকার প্রবেশ করে।

ভুক্তভোগীরা আরো জানান, জবরদখলে বাধা দিতে গেলে সন্ত্রাসীরা লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে মোঃ ইউনুছ, তাঁর ভাই মোঃ ইব্রাহিম, ভাতিজি জোসনা (২১) এবং ছোট ভাইয়ের স্ত্রী আমেনা বেগমকে (২৬) পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এসময় নারীদের শ্লীলতাহানি করা হয় বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে ইউনুছ অভিযোগ করেন, বিবাদীপক্ষ প্রভাবশালী হওয়ায় তারা মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা এবং এই সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
​এদিকে ঘটনার বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইলে সংযোগ না পাওয়ায় তাদের কোনো বক্তব্য নেওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টা ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

লামায় অবৈধ বালু উত্তোলনে যুবকের কারাদণ্ড

ঐতিহ্যের টানে মুখর চট্টগ্রাম লালদীঘিতে বসছে ১১৭তম জব্বরের বলি খেলা

চকরিয়ায় ১০ হাজার ভূমিহীন পরিবারের আশ্রয়স্থল প্রতিষ্ঠানে ৫ সদস্যের কমিটি

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

১০

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

১১

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

১২

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

১৩

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১৪

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১৫

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১৬

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৭

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৮

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৯

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

২০
Developed by : BDIX ROOT