সত্যনিষ্ঠ কলমের বিদায়ঃ প্রবীণ সাংবাদিক হান্নান শাহকে স্মরণ - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
১০ জানুয়ারী ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সত্যনিষ্ঠ কলমের বিদায়ঃ প্রবীণ সাংবাদিক হান্নান শাহকে স্মরণ

                                                                                                                   অ- অ+

মোঃ আবদুল্লাহ (আল-মামুন)

আজ সকালে চকরিয়া উপজেলার প্রবীণ সাংবাদিক হান্নান শাহের ইন্তেকালে দেশের গণমাধ্যম অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। একজন নিষ্ঠাবান সংবাদকর্মী হিসেবে নয়, বরং একজন বিবেকবান মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।
সাংবাদিকতা ছিল তার কাছে কেবল পেশা নয়,ছিল সমাজের প্রতি দায়বদ্ধতার এক নিরবচ্ছিন্ন অঙ্গীকার। সত্য ও সাহসের পথে অবিচল থেকে তিনি দীর্ঘদিন মানুষের অধিকার, ন্যায়বিচার ও সামাজিক বাস্তবতাকে তুলে ধরেছেন তার লেখনীর মাধ্যমে। ক্ষমতার কাছে মাথা নত না করে সত্য বলার যে সাহস, তা তার কর্মজীবনের প্রতিটি অধ্যায়ে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তার বিভিন্ন পত্রিকায় কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি দৈনিক সকালের সময় পত্রিকায় কর্মরত অবস্থায় তিনি সততা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার লেখা ছিল তথ্যনির্ভর, বিশ্লেষণধর্মী ও মানবিক বোধে পরিপূর্ণ, যা পাঠকের আস্থা ও সহকর্মীদের শ্রদ্ধা অর্জনে সহায়ক হয়েছে।
হান্নান শাহ ছিলেন নবীন সাংবাদিকদের জন্য এক নির্ভরযোগ্য মাইল ফলক । পরামর্শ, অনুপ্রেরণা ও উদাহরণের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন দায়িত্বশীল সাংবাদিকতার এক প্রজন্ম। তার শালীনতা, বিনয় ও দৃঢ়তা তাকে আলাদা পরিচয়ে পরিচিত করেছে।
তার মৃত্যুতে গণমাধ্যম হারালো একজন অভিজ্ঞ কলমসৈনিক, যাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়। তবে তার রেখে যাওয়া আদর্শ, সততা ও পেশাগত নিষ্ঠা ভবিষ্যৎ সাংবাদিকদের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT