চকরিয়ায় প্রবীণ সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
১০ জানুয়ারী ২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় প্রবীণ সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই

                                                                                                                   অ- অ+

নিজস্ব প্রতিবেদক
চকরিয়ার প্রবীণ সাংবাদিক ও দৈনিক সকালের সময় পত্রিকার চকরিয়া প্রতিনিধি এস.এম হান্নান শাহ আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে চকরিয়াসহ কক্সবাজার জেলার সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন। অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি মহান প্রভুর ডাকে সাড়া দেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়।

এস.এম হান্নান শাহ সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন। তিনি চকরিয়া ও আশপাশের এলাকার সামাজিক, রাজনৈতিক, মানবিক ও উন্নয়নমূলক নানা ইস্যুতে নিয়মিত সংবাদ পরিবেশন করে পাঠক মহলে আস্থা অর্জন করেন। সাধারণ মানুষের অধিকার ও বঞ্চনার কথা তুলে ধরতে তিনি ছিলেন আপসহীন ও দৃঢ়।

পেশাগত জীবনে তিনি ছিলেন নিরহঙ্কার, সহনশীল ও সহকর্মীবান্ধব। নবীন সাংবাদিকদের জন্য তিনি ছিলেন একজন অভিভাবকসুলভ পথপ্রদর্শক। তাঁর লেখনী ও আচরণে সাংবাদিকতার নৈতিকতা ও দায়বদ্ধতার প্রতিফলন ঘটত বলে সহকর্মীরা মন্তব্য করেছেন।

এদিকে তাঁর মৃত্যুতে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল সহ ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের পেশাগত অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, এস.এম হান্নান শাহ ছিলেন একজন সৎ, আদর্শ ও দায়িত্বশীল সাংবাদিক। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।
তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT