রাউজানের রাজনীতিতে 'বাধা' সত্ত্বেও দৃঢ় এনসিপি মনোনয়নপ্রত‍্যাশী জাহেদুল করিম বাপ্পী - দৈনিক পাঠক কণ্ঠ
admin
৩০ নভেম্বর ২০২৫, ৪:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাউজানের রাজনীতিতে ‘বাধা’ সত্ত্বেও দৃঢ় এনসিপি মনোনয়নপ্রত‍্যাশী জাহেদুল করিম বাপ্পী

                                                                                                                   অ- অ+

প্রেস বিজ্ঞপ্তি 

চট্টগ্রাম-০৬ (রাউজান) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন প্রত‍্যাশী মো: জাহেদুল করিম বাপ্পী রাউজানের রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষের কাছ থেকে বাধা ও অপপ্রচারের আশঙ্কা সত্ত্বেও তাঁর উন্নয়ন ও ইতিবাচক রাজনীতির যাত্রা চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

মো: জাহেদুল করিম বাপ্পী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রাউজানের মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা, সুস্থ রাজনৈতিক সংস্কৃতি চালু এবং সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়েই তিনি এনসিপি’র ব্যানারে মাঠে নেমেছেন। তিনি স্বীকার করেন, পরিবর্তনবিরোধীরা তাঁর পথ সহজ করতে দেবে না।

তাঁর বিবৃতিতে বাপ্পী উল্লেখ করেন, শুরু থেকেই তিনি “পরিকল্পিতভাবে বিভ্রান্তি তৈরি, গুজব ছড়ানো এবং ভিন্নমতকে দমন করার অপচেষ্টার” মতো ছোটখাটো বাধার সম্মুখীন হয়েছেন। তবে তিনি আশাবাদী, আল্লাহর কৃপা ও জনগণের সমর্থনের ওপর ভর করে তিনি এসব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন।

আগামী দিনগুলোতে রাজনৈতিক প্রতিপক্ষরা আরও সক্রিয় হয়ে মিথ্যা প্রপাগান্ডা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তাদের মূল উদ্দেশ্য হলো এনসিপি’র অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া।

এই পরিস্থিতিতে বাপ্পী তাঁর শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও কর্মীদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি অনুরোধ করেন, তারা যেন কোনো গুজব, অপপ্রচার বা ষড়যন্ত্রে মনোবল না হারান এবং কোনো প্রকার ফাঁদে পা না দেন। তিনি বলেন, “সত্যের পথে থাকুন, শৃঙ্খলার সঙ্গে থাকুন, এবং রাউজানের উন্নয়ন–ইচ্ছার পক্ষে ঐক্যবদ্ধ থাকুন।”

তাঁর চূড়ান্ত লক্ষ্য হলো, রাউজানকে একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক, আধুনিক ও নাগরিকবান্ধব এলাকায় রূপান্তর করা। তিনি মনে করেন, চিন্তা-চেতনার এই পরিবর্তন ও রাজনীতির নতুন ধারাই তাঁর প্রধান শক্তি, এবং জনগণই তাঁর মূল ভরসা।

বার্তা প্রেরক: মো: আরমান হোসাইন সদস‍্য, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলা সমন্বয় কমিটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT