সংকট রয়েই গেল, কর্মসূচি চলবে : প্রতিক্রিয়ায় জামায়াত - দৈনিক পাঠক কণ্ঠ
admin
১৩ নভেম্বর ২০২৫, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংকট রয়েই গেল, কর্মসূচি চলবে : প্রতিক্রিয়ায় জামায়াত

                                                                                                                   অ- অ+

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা হবে বলে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ঘোষণায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা করেছিলাম, কিন্তু সেখানে সেই সংকটটা রয়েই গেলো।

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান ও ঘোষিত আট দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় মগবাজার দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, ড. ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অনেক মৌলিক কথা তুলে ধরেছেন। কিন্তু বিদ্যমান যে রাজনৈতিক সংকট, বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে নতুন রাষ্ট্র কাঠামোর জন্য যে সংস্কার প্রস্তাব, সেই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজনে গণভোট আয়োজনের যে গণদাবি, তারপর জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এত দিন যে আন্দোলন, সভা-সমাবেশে উপস্থাপন করা হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে।

তিনি বলেন, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে, আজকের জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে সেই সংকটের নিরসন হবে। জাতি সে আশায় অপেক্ষা করছিল। কিন্তু আমরা প্রধান উপদেষ্টার ভাষণে যে বিষয়গুলো পেলাম, তিনি জনগণের অভিপ্রায় অনুযায়ী, দীর্ঘ প্রায় ৯ মাস ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর যে সংস্কার নিয়ে আলোচনা চলছিল, তার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন-এর যে আদেশ সেটার ঘোষণা করেছেন, ইতোমধ্যে সেটার গেজেট প্রকাশ হয়েছে। গণভোট প্রসঙ্গে জনগণের অভিপ্রায় ও গণদাবি উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা তিনি দিয়েছেন। আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে খুবই স্পষ্ট করে জানাতে চাই, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণার ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি নির্বাচিত হলে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম

আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চকরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন

ফাঁসিয়াখালীতে ফ্যামিলি কার্ড তথ্য যাচাই কার্যক্রমের উদ্বোধন

গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উদ্ধার অভিযান: মিলল অপহৃত ব্যবসায়ীর খোঁজ

সাংবাদিকদের ওপর হামলার পর নড়েচড়ে বসল প্রশাসন, হারবাংয়ে বিশেষ অভিযান

লামায় ইটভাটায় দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু

১০

চকরিয়া নিউমার্কেট চত্বরে কর্মরত তিন সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

স্কুলে যাওয়া হলো না নওশাদের, চকরিয়ায় ট্রাকচাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত

১২

চকরিয়ায় পরোয়ানাভুক্ত নান্নু মেম্বার ও জেরিনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

১৩

চকরিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ: বালুখেকো নাজেমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

১৪

লামা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন: অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি শিক্ষক সমাজের

১৫

চকরিয়াতে নালার পানিতে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৬

বিগত সরকারের আমলের রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহার

১৭

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও উদাত্ত আহ্বান

১৮

সংরক্ষিত নারী আসনে আলোচনায় চকরিয়া-পেকুয়ার হাসিনা আহমদ

১৯

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশু নিহত, আহত ৩

২০
Developed by : BDIX ROOT