দলীয় পদ ছেড়ে রাশেদ ‘ধানের শীষে’, নুরু লড়বেন ‘ট্রাক’ নিয়েই - দৈনিক পাঠক কণ্ঠ
দৈনিক পাঠক কণ্ঠ, অনলাইন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ৬:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দলীয় পদ ছেড়ে রাশেদ ‘ধানের শীষে’, নুরু লড়বেন ‘ট্রাক’ নিয়েই

                                                                                                                   অ- অ+

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন দলীয় পদ ছেড়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ‘ধানের শীষ’ নিয়ে।

দলের সভাপতি নুরুল হক নুর বলছেন, নির্বাচনে জয়ের ‘কৌশল হিসেবে’ দলীয়ভাবে এ সিদ্ধান্ত হয়েছে। তিনি নিজে দলীয় প্রতীক ‘ট্রাকৎ নিয়েই ভোট করবেন।

যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে রাশেদকে ঝিনাইদহ-৪ এবং নুরকে পটুয়াখালী-৩ আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুসারে জোট গঠন করলেও দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে জোটবদ্ধ প্রার্থীদের। সে অনুযায়ী, গণঅধিকার পরিষদের রাশেদের দলীয় প্রতীক ট্রাক নিয়ে লড়ার কথা।

এর মধ্যে শুক্রবার সন্ধ্যার পর গুঞ্জন ছড়াতে থাকে, রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিচ্ছেন। এ নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম প্রতিবেদনও প্রকাশ করে।

পরে রাতে ফেইসবুকে পোস্ট দিয়ে এ বিষয়ে দলীয় অবস্থান ব্যাখ্যা করেন দলের সভাপতি নুর।

সেখানে বলা হয়, “নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে দলীয় সিদ্ধান্তে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ধানের শীষ নিয়ে ঝিনাইদহ-৪ থেকে এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দলীয় প্রতীক ট্রাক নিয়ে পটুয়াখালী-৩ থেকে নির্বাচন করবেন।”

রাশেদ খাঁন ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চাইলে নিয়ম অনুযায়ী তাকে দল ছেড়ে বিএনপির মনোনয়ন নিতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে রাশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না “

পরে নুরের ফেইসবুক পোস্টের দিকে ইংগিত করে বলেন, “আপাতত এই স্ট্যাটাসটি দেখেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি নির্বাচিত হলে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম

আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চকরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন

ফাঁসিয়াখালীতে ফ্যামিলি কার্ড তথ্য যাচাই কার্যক্রমের উদ্বোধন

গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উদ্ধার অভিযান: মিলল অপহৃত ব্যবসায়ীর খোঁজ

সাংবাদিকদের ওপর হামলার পর নড়েচড়ে বসল প্রশাসন, হারবাংয়ে বিশেষ অভিযান

লামায় ইটভাটায় দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু

১০

চকরিয়া নিউমার্কেট চত্বরে কর্মরত তিন সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

স্কুলে যাওয়া হলো না নওশাদের, চকরিয়ায় ট্রাকচাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত

১২

চকরিয়ায় পরোয়ানাভুক্ত নান্নু মেম্বার ও জেরিনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

১৩

চকরিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ: বালুখেকো নাজেমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

১৪

লামা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন: অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি শিক্ষক সমাজের

১৫

চকরিয়াতে নালার পানিতে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৬

বিগত সরকারের আমলের রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহার

১৭

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও উদাত্ত আহ্বান

১৮

সংরক্ষিত নারী আসনে আলোচনায় চকরিয়া-পেকুয়ার হাসিনা আহমদ

১৯

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশু নিহত, আহত ৩

২০
Developed by : BDIX ROOT