ছুটিতে এসে লাশ হলেন রেমিট্যান্স যোদ্ধা: ফের ৬ লেনের দাবিতে উত্তাল চকরিয়া - দৈনিক পাঠক কণ্ঠ
admin
২১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছুটিতে এসে লাশ হলেন রেমিট্যান্স যোদ্ধা: ফের ৬ লেনের দাবিতে উত্তাল চকরিয়া

                                                                                                                   অ- অ+

আবু সালাম 

দীর্ঘদিন পর প্রবাস জীবন থেকে ছুটি নিয়ে দেশে এসেছিলেন পরিবারের সান্নিধ্য পেতে। স্বজনদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটিয়ে ফের দুবাই ফেরার প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আর ফেরা হলো না কর্মস্থলে; ফেরা হলো না বাড়িতেও। ঘাতক বাসের চাকায় পিষ্ট হয়ে চিরতরে নিভে গেল টগবগে যুবক শফিউল আলম আয়াসের (২৫) জীবনপ্রদীপ।

রোববার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ঢালায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এই প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত আয়াস চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দঃ সেলিম উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আয়াস ছিলেন পরিবারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি। দুবাইয়ে কঠোর পরিশ্রম করে দেশে এসেছিলেন প্রিয়জনদের সময় দিতে। ছুটি শেষে যখন আবার জীবিকার তাগিদে দেশ ছাড়ার মানসিক প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই রোববার দুপুর ১২টার দিকে নেমে আসে এই অমানিশা। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের বাসটি যখন ফাঁসিয়াখালী ঢালায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা আয়াসের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তে সব স্বপ্ন চুরমার হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে ছিটকে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, দুর্ঘটনায় কবলিত বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

আয়াসের এই মৃত্যু কেবল একটি পরিবারের কান্না নয়, এটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দীর্ঘদিনের অব্যবস্থাপনার এক করুণ চিত্র। স্থানীয়দের কাছে এই মহাসড়কটি এখন ‘মৃত্যুফাঁদ’ হিসেবে পরিচিত। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী আবারও সরব হয়েছেন মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার দাবিতে।

এলাকাবাসীর অভিযোগ, দেশের পর্যটন ও অর্থনীতির লাইফলাইন খ্যাত এই মহাসড়কটি এখনো ৪ লেনে সীমাবদ্ধ। দ্রুতগতির দূরপাল্লার বাস এবং স্থানীয় ধীরগতির যান একই লেনে চলার কারণে প্রতিনিয়ত ঘটছে এমন প্রাণহানি।

বিক্ষুব্ধ স্থানীয়রা জানান, এর আগেও বহুবার মানববন্ধন ও কর্মসূচি পালন করা হলেও ৬ লেনের দাবি পূরণ হয়নি। তাদের মতে, পৃথক লেন এবং ৬ লেনের প্রশস্ত সড়ক নিশ্চিত করা গেলে এমন মর্মান্তিক মৃত্যু অনেকাংশে রোধ করা সম্ভব। বিশেষ করে দুর্ঘটনাপ্রবণ ফাঁসিয়াখালী ঢালায় নেই পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা, সতর্কতামূলক সাইনবোর্ড কিংবা ফুটওভার ব্রিজ।

সচেতন মহলের দাবি, আর কত মায়ের বুক খালি হলে কর্তৃপক্ষের টনক নড়বে? রেমিট্যান্স যোদ্ধাদের এমন অকাল মৃত্যু রোধে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ এখন সময়ের দাবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT