শহীদ জিয়া স্মৃতি বৃত্তির ফলাফলে পাঁচ উপজেলায় শীর্ষে চকরিয়া কোরক বিদ্যাপীঠ - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
১০ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ জিয়া স্মৃতি বৃত্তির ফলাফলে পাঁচ উপজেলায় শীর্ষে চকরিয়া কোরক বিদ্যাপীঠ

                                                                                                                   অ- অ+

এম, রিদুয়ানুল হক
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ এর পৃষ্ঠপোষকতায়, মৌলভী ছাঈদুল হক ফাউন্ডেশন পরিচালিত ‘শহীদ জিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ এর ফলাফল ১০ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। ফলাফলে পাঁচ উপজেলায় সর্বোচ্চ বৃত্তি ও নাম্বার পেয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ।

গত ৮ নভেম্বর ২০২৫ এ চকরিয়া, পেকুয়া, প্রস্তাবিত মাতামুহুরী, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে পেকুয়া মৌলভী ছাঈদুল হক ফাউন্ডেশনের আয়োজনে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে প্রাথমিক শাখার তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং মাধ্যমিক শাখার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

১০ ডিসেম্বর দিবাগত রাত ১২ টা’র পর বিভিন্ন গণমাধ্যমে উক্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পাঁচ উপজেলায় মোট ২৯০১ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। তন্মধ্যে বিভিন্ন গ্রেডে ৪৩১ জনকে বৃত্তি দেয়া হয়।

প্রকাশিত বৃত্তির ফলাফলে চকরিয়া উপজেলায় মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার ও পাঁচ উপজেলা মিলে মেধা তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান সহ মোট ৭২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠের মেধাবী শিক্ষার্থীরা।

বিশেষভাবে উল্লেখ্য যে, ইতোমধ্যে নতুন কুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা, আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তি, ব্রাইট ফিউচার স্কলারশিপ, মাওলানা আহমদ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ বৃত্তি পেয়ে একইভাবে চমক সৃষ্টি করেছে বিদ্যালয়টি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, অত্র প্রতিষ্ঠান হতে নতুন কুঁড়ি বৃত্তি পরীক্ষায় সর্বমোট ৮৫ জন, আলোকিত মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ১৫৭ জন, আহমদ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষায় ৫০ জন ও ব্রাইট ফিউচার স্কলারশিপ পরীক্ষায় ১৪০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের জানান, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় অতীতের মতো এই বছরও বিভিন্ন বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ধরে রাখা সম্ভব হয়েছে। এ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদ ও অভিভাবকমহলের কাছে কৃতজ্ঞতা জানান তিনি। নতুন শিক্ষাবর্ষে পাঠদান পদ্ধতিতে নানা যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অর্জিত সফলতা ধরে রাখার ব্যাপারে তিনি বদ্ধ পরিকর বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT