৭ ডিসেম্বর সালাউদ্দিনের আগমন ঘিরে চকরিয়ায় মানিকপুরে বিএনপির 'উজ্জীবন' - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৭ ডিসেম্বর সালাউদ্দিনের আগমন ঘিরে চকরিয়ায় মানিকপুরে বিএনপির ‘উজ্জীবন’

                                                                                                                   অ- অ+

আগামী ৭ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মানিকপুর সফরকে কেন্দ্র করে চকরিয়া উপজেলা বিএনপিতে সৃষ্টি হয়েছে ব্যাপক উদ্দীপনা। এই গুরুত্বপূর্ণ সফরকে সফল করতে এবং স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপটকে আরও সুসংগঠিত করতে মানিকপুর সাংগঠনিক ইউনিয়ন বিএনপি এক বিশেষ প্রস্তুতি সভা সম্পন্ন করেছে।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকপুর সাংগঠনিক ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক।

সভায় আলহাজ্ব এনামুল হক সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সফরকে ঘিরে শৃঙ্খলা, সর্বোচ্চ উপস্থিতি এবং দায়িত্ব বণ্টনের বিষয়টি স্পষ্ট রাখার ওপর জোর দেন। তিনি মন্তব্য করেন, “রাজনৈতিক কর্মসূচি শুধু আয়োজন করলেই হয় না, উদ্দেশ্য পরিষ্কার থাকলে তবেই সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়।”

উপজেলা সভাপতি মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, “সামনে যে রাজনৈতিক সময় আসছে, সেখানে মাঠের কর্মীদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ।” তিনি প্রচার, নিরাপত্তা, অভ্যর্থনা এবং যোগাযোগ–সব ক্ষেত্রেই সমন্বিতভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সভায় ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সালাউদ্দিন আহমেদ -এর সফরকে সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, এই সফরকে কেন্দ্র করে মানিকপুরে এক ‘উজ্জীবন’ তৈরি হয়েছে, এবং পুরো ইউনিয়ন নেতৃত্ব সম্মিলিতভাবে অনুষ্ঠানটি সফল করতে প্রস্তুত। এই প্রস্তুতি সভা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এক নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT