মুশফিকের যে রেকর্ড ভেঙে শীর্ষে ভারতের সূর্যবংশি - দৈনিক পাঠক কণ্ঠ
দৈনিক পাঠক কণ্ঠ, অনলাইন ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুশফিকের যে রেকর্ড ভেঙে শীর্ষে ভারতের সূর্যবংশি

                                                                                                                   অ- অ+

উদীয়মান ক্রিকেটারদের এশিয়া কাপে আরব আমিরাতের বিপক্ষে ভারতীয় ‘এ’ দলের হয়ে ৩২ বলে সেঞ্চুরি করে আলোচনায় বৈভব সূর্যবংশি। গত প্রায় দুই বছর ধরে বিভিন্ন সময় নিজের বিধ্বংসী ব্যাটিং দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিচ্ছেন ১৪ বছর বয়সী এই তারকা।

আরব আমিরাতের বিপক্ষে ৩২ বলের ঝোড়ো সেঞ্চুরিটি শেষ পর্যন্ত রূপ নেয় ৪২ বলে ১৫ ছক্কায় ১৪৪ রানে। শতকটি আবার ভারতের ছেলেদের টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম।

শুধু যে স্বদেশিদের রেকর্ড ভেঙেছেন তা নয়, গুঁড়িয়ে দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ মুশফিকুর রহিমের একটি রেকর্ডও। ২০০৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশ ‘এ’দলের হয়ে ১৬ বছর ১৭১ দিনে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে মুশফিক খেলেছিলেন অপরাজিত ১১১ রানের ইনিংস। যা সিনিয়র লেভেলে দেশকে প্রতিনিধিত্ব করা যে কোনো সর্বকনিষ্ঠ ক্রিকেটারের সেঞ্চুরি। ২০ বছর পর মুশফিকের সেই রেকর্ডটি ভেঙে দিলেন সূর্য।

শুক্রবার (১৪ নভেম্বর) মাত্র ১৪ বছর ২৩২ দিন বয়সে সেঞ্চুরি করে সিনিয়র লেভেলে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা ক্রিকেটার হিসেবে তিনি বনে গেছেন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানে। এত কম বয়সে দেশকে প্রতিনিধিত্ব করা জাতীয় পর্যায়ে আর কোনো সেঞ্চুরি নেই। পুরুষদের টি-টোয়েন্টিতে দ্রুততম শতকের তালিকায়ও জায়গা করে নিয়েছে সূর্যবংশির সেঞ্চুরিটি। যা যৌথভাবে পঞ্চম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT