প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি নীতিমালা চূড়ান্ত - দৈনিক পাঠক কণ্ঠ
admin
১৪ নভেম্বর ২০২৫, ৬:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি নীতিমালা চূড়ান্ত

                                                                                                                   অ- অ+

সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নীতিমালাটি জারি করে। এতে সই করেন বিভাগের সচিব রেহেনা পারভীন।

নীতিমালা অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অ্যান্ট্রি (প্রবেশ) শ্রেণিতে এবং আসন শূন্য থাকলে নবম শ্রেণি পর্যন্ত যেকোনো শ্রেণিতে ভর্তি নেওয়া যাবে। ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুসারে ৬ বছরের বেশি বয়সীদের ভর্তি নিশ্চিত করতে হবে। তবে নির্দিষ্ট শিক্ষাবর্ষে ভর্তির জন্য বয়স নির্ধারণ কঠোরভাবে অনুসরণ করতে হবে—যেমন ২০২৬ শিক্ষাবর্ষে বয়স হতে হবে ১ জানুয়ারি অনুযায়ী কমপক্ষে ৫ বছর এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ ৭ বছর। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বাড়তি ৫ বছরের সুবিধা দেওয়া যাবে।

২০২৬ শিক্ষাবর্ষ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হবে। প্রতি শাখায় শিক্ষার্থী সংখ্যা থাকবে সর্বোচ্চ ৫৫ জন। বয়স যাচাইয়ের জন্য অনলাইন জন্মনিবন্ধনের সত্যায়িত কপি জমা দিতে হবে।

আবেদন ও লটারি

ভর্তির আবেদন, লটারি এবং ফি নির্ধারণ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মাউশি কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারি পরিচালনা করবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবে। তবে ডাবল শিফট স্কুলে দুটি শিফট বেছে নিলে তা দুটি পছন্দ হিসেবে বিবেচিত হবে। পছন্দের একটিকে সফটওয়্যারে চূড়ান্তভাবে নিশ্চিত করতে হবে।

ঢাকা মহানগরে ক্যাচমেন্ট এরিয়া অপরিবর্তিত

ঢাকার ৪৪টি সরকারি মাধ্যমিক স্কুল এবারও তিন ভাগে বিভক্ত থাকবে। প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান সর্বোচ্চ তিনটি সংলগ্ন থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করতে পারবেন। ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

বিভিন্ন কোটা

ক্যাচমেন্ট কোটা: ৪০%

মুক্তিযোদ্ধা সন্তান: ৫%

বিশেষ চাহিদাসম্পন্ন: ২%

শিক্ষা মন্ত্রণালয় ও অধীন দপ্তর–সংস্থার সন্তান: মোট ১% (মন্ত্রণালয়–০.৫%, অধীন দপ্তর–০.৫%)

যমজ কোটা: ৩% থেকে কমে ২%

সহোদর কোটা: ২% থেকে বেড়ে ৩%
(এই দুই কোটা সর্বোচ্চ তিন সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য)
এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করা শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণিতে ১০% আসন সংরক্ষিত থাকবে।

ভর্তি কমিটি

ঢাকায় মাউশির মহাপরিচালক, জেলায় জেলা প্রশাসক এবং উপজেলায় ইউএনওর নেতৃত্বে ভর্তি কমিটি গঠন করা হয়েছে।

সম্ভাব্য সময়সূচি

মাউশির সভার সিদ্ধান্ত অনুযায়ী—

বিজ্ঞপ্তি: ১৯ নভেম্বরের মধ্যে

আবেদন শুরু: ২১ নভেম্বর

আবেদন শেষ: ৭ ডিসেম্বর

ডিজিটাল লটারি: ১৪ ডিসেম্বর

ভর্তি: ১৭–২১ ডিসেম্বর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT