নির্বাচন-গণভোট একসঙ্গে করার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জামায়াতসহ ৮ দলের - দৈনিক পাঠক কণ্ঠ
admin
১৪ নভেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন-গণভোট একসঙ্গে করার সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জামায়াতসহ ৮ দলের

                                                                                                                   অ- অ+

জুলাই জাতীয় সনদ জারি করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন সমমনা আট দল। তবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্তের নিন্দা জানিয়ে এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দলগুলো।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই সনদ জারির জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। তবে এই সনদের কার্যকারিতা নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন অপরিহার্য। কিন্তু প্রধান উপদেষ্টা গণভোট ও নির্বাচন একসঙ্গে করার ঘোষণা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। আমরা এই সিদ্ধান্তের নিন্দা জানাই এবং সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।’

তাহের বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন ও সংস্কার নিয়ে যে জট তৈরি হয়েছিল, দলগুলো আশা করেছিল তার সমাধান মিলবে। “কিন্তু ভাষণ বিশ্লেষণ করলে দেখা যায়, জাতির মুক্তির প্রত্যাশা পূরণ হয়নি,” বলেন তিনি।

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘গণভোট আগে হলে জনগণ বুঝতে পারবে, কোন বিষয় গ্রহণযোগ্য। জনগণ যদি সনদ মেনে নেয়, তাহলে তার ভিত্তিতেই নির্বাচন হবে। না হলে আগের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা গণভোট ও নির্বাচন একসঙ্গে করার পক্ষে দুটি ‘ঠুনকো যুক্তি’ দিয়েছেন—একটি ব্যয়ের সাশ্রয়, অন্যটি প্রশাসনিক সুবিধা। কিন্তু তার মতে, জাতির স্বার্থে গণভোটের খরচ সাশ্রয়ের যুক্তি গ্রহণযোগ্য নয়।

সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের জানান, আট দলের পক্ষ থেকে শুক্রবার বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে। এ ছাড়া নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে দেশজুড়ে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT