চকরিয়া পৌরসভার প্রাণকেন্দ্রে ময়লার স্তূপ, দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়া পৌরসভার প্রাণকেন্দ্রে ময়লার স্তূপ, দুর্ভোগে পথচারী ও শিক্ষার্থীরা

                                                                                                                   অ- অ+

কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার প্রাণকেন্দ্র চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কটি এখন ময়লার স্তুপে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এখানে নিয়মিতভাবে আবর্জনা ফেলা হলেও পৌর কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ না থাকায় দুর্গন্ধে নাক চেপে চলতে হচ্ছে পথচারী, দোকানি ও স্কুলগামী শিক্ষার্থীদের।

প্রতিদিন শত শত শিক্ষার্থী এই সড়ক দিয়েই স্কুলে আসে। সকাল থেকেই সড়কের পাশে ছড়ানো পচা আবর্জনা, প্লাস্টিক ও নোংরা বর্জ্য থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে শুধু পরিবেশ দূষণই নয়, স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। এমন অবস্থায় গরু-ছাগল ময়লার স্তূপে খাবার খোঁজে বেড়াচ্ছে, যা চিত্রটিকে আরও ভয়াবহ করে তুলেছে।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, “প্রতিদিন পৌরসভার গাড়ি এসে ময়লা নিয়ে যাওয়ার কথা, কিন্তু সপ্তাহেও কোনো পরিষ্কার-পরিচ্ছন্নতা হয় না। এতে ক্রেতারা দোকানে আসতে অনীহা দেখাচ্ছেন।”

একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “মেয়েদের স্কুলের সামনে এমন নোংরা অবস্থা থাকা লজ্জার বিষয়। পৌরসভা যদি নিয়মিত ময়লা অপসারণ না করে, তাহলে ডেঙ্গু বা অন্যান্য রোগ ছড়িয়ে পড়তে পারে।”

পৌরসভার সংশ্লিষ্টদের দাবি, “কিছু এলাকাবাসী নির্দিষ্ট স্থানের বাইরে আবর্জনা ফেলছেন। তবে নিয়মিত পরিষ্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

এদিকে এলাকাবাসীর দাবি, অবিলম্বে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কটি পরিষ্কার করে স্থায়ীভাবে ময়লা ফেলার বিকল্প ব্যবস্থা করতে হবে। না হলে পৌরসভার এই কেন্দ্রস্থলটি আরও অস্বাস্থ্যকর হয়ে উঠবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT