রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব'র মৃত্যু - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
১৬ এপ্রিল ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

                                                                                                                   অ- অ+

কক্সবাজারের রামু উপজেলায় পারিবারিক কলহের জেরে এক ক্ষুদ্র ব্যবসায়ী’র মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহত ইসমত হোসাইন তাকিব (২৯) চকরিয়া উপজেলা’র সাহারবিল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মাইজঘোনা গ্রামের মরহুম মাষ্টার মহসীনের পূত্র।

বৃহস্পতিবার সকালে উপজেলার রাজারকুল ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পুলিশ।
তাকিবের মৃত্যুকে ঘিরে রহস্যে সৃষ্টি হয়েছে, জনমনে প্রশ্ন তাকিব এর মৃত্যু কি হত্যায় নাকি আত্মহত্যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজারকুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পাঞ্জেখানা ঢালারমুখ আদর্শগ্রাম এলাকায় দুবাই প্রবাসী মো. জসিম উদ্দিনের বাড়িতে দীর্ঘ বছর ধরে পরিবারসহ ভাড়া থাকতেন তাকিব।

বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে তার স্ত্রী রুবায়েত সারমিন মনির সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে দেন।

ধারণা করা হচ্ছে, বুধবার রাতে কোন এক সময়ে ঘরের সিলিংয়ের এঙ্গেলে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, তিনি দীর্ঘদিন ধরে ঋণের চাপে ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ চলছিল। ঋণের বোঝা ও দাম্পত্য অশান্তি মিলিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

ঘটনার পর রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফরিদ জানান, বিষয়টি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT