
কক্সবাজারের রামু উপজেলায় পারিবারিক কলহের জেরে এক ক্ষুদ্র ব্যবসায়ী'র মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত ইসমত হোসাইন তাকিব (২৯) চকরিয়া উপজেলা'র সাহারবিল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মাইজঘোনা গ্রামের মরহুম মাষ্টার মহসীনের পূত্র।
বৃহস্পতিবার সকালে উপজেলার রাজারকুল ইউনিয়নের আদর্শগ্রাম এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পুলিশ।
তাকিবের মৃত্যুকে ঘিরে রহস্যে সৃষ্টি হয়েছে, জনমনে প্রশ্ন তাকিব এর মৃত্যু কি হত্যায় নাকি আত্মহত্যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজারকুল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পাঞ্জেখানা ঢালারমুখ আদর্শগ্রাম এলাকায় দুবাই প্রবাসী মো. জসিম উদ্দিনের বাড়িতে দীর্ঘ বছর ধরে পরিবারসহ ভাড়া থাকতেন তাকিব।
বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে তার স্ত্রী রুবায়েত সারমিন মনির সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে দেন।
ধারণা করা হচ্ছে, বুধবার রাতে কোন এক সময়ে ঘরের সিলিংয়ের এঙ্গেলে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, তিনি দীর্ঘদিন ধরে ঋণের চাপে ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ চলছিল। ঋণের বোঝা ও দাম্পত্য অশান্তি মিলিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে মনে করা হচ্ছে।
ঘটনার পর রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফরিদ জানান, বিষয়টি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।
প্রধান উপদেষ্টাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুট্টো, নির্বাহী সম্পাদক ও প্রকাশকঃ এম জুনাইদ উদ্দিন।
Design and Develop By Coder Boss