বমু বিলছড়িতে সালাহউদ্দিন আহমেদ'র নির্বাচনী জনসভা: তুলে ধরলেন তারেক রহমানের 'আই হ্যাভ এ প্ল্যান' - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
২৬ জানুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বমু বিলছড়িতে সালাহউদ্দিন আহমেদ’র নির্বাচনী জনসভা: তুলে ধরলেন তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’

                                                                                                                   অ- অ+

নজরুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলার বমু বিলছড়িতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ।

জনসভায় যোগ দেওয়ার পথে তিনি লামার ইয়াংছা এলাকার জীনামেজু অনাথ আশ্রমে গিয়ে প্রতিষ্ঠাতার সঙ্গে কুশল বিনিময় করেন। পরে লামা পৌর বাস টার্মিনাল ও গজালিয়া জীপ স্টেশনে পৌঁছালে স্থানীয় বিএনপি এবং মোটরসাইকেল সমিতির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জাবমু বিলছড়ি শহীদ আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় সালাউদ্দিন আহমেদ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রাণবন্ত বক্তব্য দেন। তিনি বিএনপির নির্বাচনী ইশতেহার ব্যাখ্যা করতে গিয়ে সাধারণ মানুষের জন্য কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড ও ফ্যামিলি কার্ড প্রবর্তনের প্রতিশ্রুতি দেন। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির বিস্তারিত তুলে ধরে তিনি জানান, জনগণের জীবনমান উন্নয়নে বিএনপি সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে।

বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন।

বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন: লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন। বিশেষ অতিথি থোয়াইনু অং চৌধুরী। সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতলব এবং বিএনপি নেতা নুরুল আবছার।

বক্তব্যের শেষে সালাউদ্দিন আহমেদ উপস্থিত জনসাধারণের কাছে দোয়া চান এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT