বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে লামায় নির্বাচনী প্রচারণার সূচনা - দৈনিক পাঠক কণ্ঠ
লামা (বান্দরবান) সংবাদদাতা
২২ জানুয়ারী ২০২৬, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে লামায় নির্বাচনী প্রচারণার সূচনা

                                                                                                                   অ- অ+

নজরুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাজপুত্র জননেতা সাচিং প্রু জেরীর পক্ষে লামা উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।
এই নির্বাচনী প্রচারণার সূচনা করেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র জনাব আমির হোসেন মহোদয়। তিনি লামা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন এবং সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রচারণাকালে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া। এছাড়াও লামা পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ মামুন মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, সাচিং প্রু জেরী পাহাড়ি অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তিনি সব সম্প্রদায়ের মানুষের অধিকার, উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে পাহাড়ি জনপদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ ভোটারদের উদ্দেশ্যে বলেন—
“ধানের শীষ হচ্ছে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সাচিং প্রু জেরীকে বিজয়ী করুন।”
প্রচারণাকালে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেক ভোটার ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। এতে নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও উৎসাহ সৃষ্টি হয়।
দিনব্যাপী এই নির্বাচনী প্রচারণা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। বিএনপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, লামা উপজেলার জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষেই রায় দেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT