৩০০ আসনে খালি মাঠে গোল দিতে যাচ্ছে বিএনপি : বান্দরবানে জোটগত প্রার্থী সুজাউদ্দিন সুজা - দৈনিক পাঠক কণ্ঠ
লামা (বান্দরবান) সংবাদদাতা
২০ জানুয়ারী ২০২৬, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩০০ আসনে খালি মাঠে গোল দিতে যাচ্ছে বিএনপি : বান্দরবানে জোটগত প্রার্থী সুজাউদ্দিন সুজা

                                                                                                                   অ- অ+

নজরুল ইসলাম
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা ও হিসাব-নিকাশ। এরই মধ্যে ১০ দলীয় জোটের সমীকরণে শেষ মুহূর্তে বান্দরবান আসনে জোটগত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির নেতা এস এম সুজাউদ্দিন সুজা।
আজ ২০ জানুয়ারি ২০২৬ ইং বান্দরবান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াত মনোনীত প্রার্থী জনাব আবুল কালাম সাহেব তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে বান্দরবান আসনে কার্যত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিএনপির জোটগত প্রার্থী এগিয়ে রয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে হঠাৎ প্রার্থী প্রত্যাহার ও জোটগত সমীকরণের পরিবর্তনে তৃণমূলের ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। অনেক ভোটারই জানাচ্ছেন, শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তনের কারণে তাঁরা সিদ্ধান্তহীনতায় ভুগছেন এবং সঠিক তথ্য না পাওয়ায় ভোট প্রদান নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী সবাই ঐক্যবদ্ধভাবে এস এম সুজাউদ্দিন সুজার পক্ষে মাঠে নামবেন এবং ব্যাপক ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করবেন। তাঁদের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বান্দরবান আসনে বিএনপির বিজয়ের পথ অনেকটাই সুগম হয়েছে।
অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পরিস্থিতিতে বান্দরবান আসনে নির্বাচন অনেকটাই একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শেষ মুহূর্তে কোনো নতুন সমীকরণ বা প্রার্থী এলে পরিস্থিতি বদলেও যেতে পারে।
সব মিলিয়ে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে বান্দরবানে রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। শেষ পর্যন্ত ভোটারদের রায় কোন দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT