চকরিয়ায় সালাহউদ্দিন আহমদের সমর্থনে নারীদের বিশাল উঠান বৈঠক - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার)
২২ জানুয়ারী ২০২৬, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় সালাহউদ্দিন আহমদের সমর্থনে নারীদের বিশাল উঠান বৈঠক

                                                                                                                   অ- অ+

মোঃ আলমগীর হোসেন রানা

কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের সমর্থনে চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এক বিশাল নারী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার কচিপাড়া, ভরামুহুরী, উকিলপাড়া ও উত্তর বিনামারা এলাকার নারী ভোটারদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু. ফখরুদ্দিন ফরায়েজী অ্যাডভোকেট। প্রধান বক্তা ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কমিশনার নাজেম উদ্দিন।

বক্তারা সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের উন্নয়ন ও জনপ্রিয়তার কথা উল্লেখ করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তারা পরিবর্তনের লক্ষণ হিসেবে উল্লেখ করেন।

উপস্থিত নেতৃবৃন্দ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

মাহাবুবুল আলম মাবু (যুগ্ম সম্পাদক, চকরিয়া পৌরসভা বিএনপি)

আব্দুচ্ছালাম কাউন্সিলর (সভাপতি, ৬নং ওয়ার্ড বিএনপি)

জাকারিয়া বাপ্পী (সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ড বিএনপি)

মহিলা দল নেত্রী শিরিন আক্তার ও সাজিয়া জান্নাত।

এছাড়া সাইফুল ইসলাম সাফু, নাছির উদ্দিন, বদিউল আলম, মো. রাসেল, যুবদল নেতা মো. বেলাল উদ্দিন ও আব্দুল আজিজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয় নারী নেত্রী ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চকরিয়া পৌরসভা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক পৌর সাইবার দলের সভাপতি মাস্টার মো. আলমগীর হোসেন রানা। বৈঠকে বিপুল সংখ্যক নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT