ধানের শীষ ঘিরে চকরিয়া-পেকুয়ার গ্রামগঞ্জে জনস্রোত: গণসংযোগে পূর্ণ উদ্যমে সালাহউদ্দিন আহমেদ - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার)
২২ জানুয়ারী ২০২৬, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষ ঘিরে চকরিয়া-পেকুয়ার গ্রামগঞ্জে জনস্রোত: গণসংযোগে পূর্ণ উদ্যমে সালাহউদ্দিন আহমেদ

                                                                                                                   অ- অ+

মোঃ আবদুল্লাহ (আল-মামুন)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীক নিয়ে চকরিয়া-পেকুয়ার গ্রামগঞ্জে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জননন্দিত জননেতা আলহাজ সালাহউদ্দিন আহমেদ । তাঁর গণসংযোগকে ঘিরে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জনস্রোত । জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ।
নির্বাচনী প্রচারণার প্রথম দিনে প্রস্তাবিত মাতামুহুরী উপজেলার কোনাখালি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি । জানা যায় এরপর পর্যায়ক্রমে চকরিয়া-পেকুয়ার বিভিন্ন গ্রামগঞ্জে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নিবেন সালাহউদ্দিন আহমেদ ।
গণসংযোগকালে তিনি এলাকার প্রবীণ মুরুব্বি, সমাজসেবক, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কৌশল বিনিময় করেন । এ সময় দীর্ঘদিনের বঞ্চনা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং কাঙ্ক্ষিত উন্নয়ন নিয়ে জনগণের প্রত্যাশা ও অভিমত উঠে আসে । এলাকার মুরুব্বি শ্রেণির অভিমত, হারানো অধিকার পুনরুদ্ধার এবং বুকভরা স্বপ্ন বাঁচিয়ে রাখতে ধানের শীষই এখন জনগণের শেষ ভরসা ।
গণসংযোগকালে সালাহউদ্দিন আহমেদ বলেন,
আমি সত্য, ন্যায় ও উন্নয়নের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। জনগণের পাশে থাকা আমার রাজনৈতিক অঙ্গীকার ।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে সরাসরি গণসংযোগ ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক তাঁর প্রতি জনআস্থাকে আরও সুদৃঢ় করছে। চলমান এই জনসম্পৃক্ততা আসন্ন নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT