ঢাবিতে মেধা তালিকায় চকরিয়ার মাশহুরা সাঈদা ইমা - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার)
২০ জানুয়ারী ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবিতে মেধা তালিকায় চকরিয়ার মাশহুরা সাঈদা ইমা

                                                                                                                   অ- অ+

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
চকরিয়ার বদরখালীর মেয়ে মাশহুরা সাঈদা ইমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছেন। সম্প্রতি প্রকাশিত কলা, আইন ও সমাজবিজ্ঞান অনুষদের ফলাফল অনুযায়ী, তিনি বিজ্ঞান শাখা থেকে ৮৮৩তম স্থান অর্জন করে ভর্তির জন্য মনোনীত হয়েছেন।

ইমা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের বাসিন্দা। তিনি বদরখালীর বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার জাহাঙ্গীর আলমের মেয়ে এবং এলাকার প্রবীণ ব্যক্তিত্ব গাজী আবু ছৈয়দ আলকাদেরীর নাতনি। এছাড়া তিনি কবি সাইফুল মোস্তফা ও সাংবাদিক আল জাবেরের ভাতিজী।

ইমার পড়াশোনার হাতেখড়ি বদরখালী বদরশাহ্ একাডেমি ও লিটল জুয়েলস সমবায় স্কুলে। পরবর্তীতে তিনি বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় থেকে সফলতার সাথে এসএসপি পাস করেন। এরপর চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ ৫ (এ+) পেয়ে এইচএসসি সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই মেধাবী এই শিক্ষার্থী এবার উচ্চশিক্ষার জন্য দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে জায়গা করে নিলেন।

মাশহুরা সাঈদা ইমার এই সাফল্যে তার পরিবারসহ পুরো চকরিয়া ও বদরখালী এলাকায় আনন্দের আমেজ বিরাজ করছে। তার এই অর্জনে বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন। তারা ইমার ভবিষ্যৎ জীবনের উজ্জ্বলতা ও সাফল্য কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT