আগামী নির্বাচন হবে জাতির ভাগ্য বদলের বাঁক: সালাহউদ্দিন আহমদ - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
১৩ জানুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচন হবে জাতির ভাগ্য বদলের বাঁক: সালাহউদ্দিন আহমদ

                                                                                                                   অ- অ+

মোঃ আলমগীর হোসেন রানা
চকরিয়া (কক্সবাজার): বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী নির্বাচন বাংলাদেশের অগ্রযাত্রার পথ নির্ধারণ করবে। এই নির্বাচন কেবল একটি ভোট নয়, বরং জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা যে প্রস্তুতি নিচ্ছি, এই নির্বাচনের মাধ্যমে তার প্রতিফলন ঘটবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন মহিলা দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কার্যকর সংসদের অঙ্গীকার সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা এমন একটি সংসদ গঠন করতে চাই যেখানে শুধু ‘নৃত্য-গীত’ কিংবা একে অপরের প্রশংসা বা স্তুতিবাক্যের সংস্কৃতি থাকবে না। সংসদ সদস্যরা সেখানে সরাসরি সাধারণ মানুষের সমস্যার কথা বলবেন এবং কার্যকর বিরোধিতা থাকবে। সংসদে সন্ত্রাসীদের কোনো স্থান হবে না; বরং এটি হবে মানুষের উন্নয়ন ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রধান কেন্দ্র।

গণতন্ত্রের রক্ষাকবচ আগামীর রাজনীতি নিয়ে তিনি বলেন, সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হওয়ার সুযোগ পাবে না। সংসদ থেকে এমন আইন প্রণয়ন করা হবে যার মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে আত্মপ্রকাশ করবে। আগামী নির্বাচনের মাধ্যমে দেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী ভিত্তি পাবে, যা ভবিষ্যতে গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করবে।

কর্মীসভার চিত্র চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এই সভায় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলীসহ স্থানীয় বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি নির্বাচিত হলে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম

আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চকরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন

ফাঁসিয়াখালীতে ফ্যামিলি কার্ড তথ্য যাচাই কার্যক্রমের উদ্বোধন

গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উদ্ধার অভিযান: মিলল অপহৃত ব্যবসায়ীর খোঁজ

সাংবাদিকদের ওপর হামলার পর নড়েচড়ে বসল প্রশাসন, হারবাংয়ে বিশেষ অভিযান

লামায় ইটভাটায় দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু

১০

চকরিয়া নিউমার্কেট চত্বরে কর্মরত তিন সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

স্কুলে যাওয়া হলো না নওশাদের, চকরিয়ায় ট্রাকচাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত

১২

চকরিয়ায় পরোয়ানাভুক্ত নান্নু মেম্বার ও জেরিনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

১৩

চকরিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ: বালুখেকো নাজেমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

১৪

লামা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন: অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি শিক্ষক সমাজের

১৫

চকরিয়াতে নালার পানিতে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৬

বিগত সরকারের আমলের রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহার

১৭

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও উদাত্ত আহ্বান

১৮

সংরক্ষিত নারী আসনে আলোচনায় চকরিয়া-পেকুয়ার হাসিনা আহমদ

১৯

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশু নিহত, আহত ৩

২০
Developed by : BDIX ROOT