লামায় ইটভাটায় দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লামায় ইটভাটায় দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু

                                                                                                                   অ- অ+

নজরুল ইসলাম
বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নের একটি ইটভাটায় মাটি বহনের সময় ডাম্পার (পিকআপ) গাড়ির চাপায় এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি রাতে ইটভাটায় মাটি বহনের কাজ চলাকালে ঘটনাটি ঘটে। একটি ডাম্পার গাড়ি ঢালু রাস্তার ওপর থামানো অবস্থায় ছিল। হঠাৎ অটোমেটিকভাবে গাড়িটি স্টার্ট হয়ে সামনে দাঁড়িয়ে থাকা চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই চালকের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনায় জড়িত গাড়িটি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার শিকলঘাট এলাকার এক মালিকের বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে নিহত চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উদ্ধার অভিযান: মিলল অপহৃত ব্যবসায়ীর খোঁজ

সাংবাদিকদের ওপর হামলার পর নড়েচড়ে বসল প্রশাসন, হারবাংয়ে বিশেষ অভিযান

লামায় ইটভাটায় দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু

চকরিয়া নিউমার্কেট চত্বরে কর্মরত তিন সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

স্কুলে যাওয়া হলো না নওশাদের, চকরিয়ায় ট্রাকচাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত

চকরিয়ায় পরোয়ানাভুক্ত নান্নু মেম্বার ও জেরিনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

চকরিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ: বালুখেকো নাজেমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

লামা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন: অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি শিক্ষক সমাজের

চকরিয়াতে নালার পানিতে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১০

বিগত সরকারের আমলের রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহার

১১

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও উদাত্ত আহ্বান

১২

সংরক্ষিত নারী আসনে আলোচনায় চকরিয়া-পেকুয়ার হাসিনা আহমদ

১৩

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশু নিহত, আহত ৩

১৪

লামা-গজালিয়া সড়কের সাপমারায় ভয়াবহ মোটরসাইকেল – মাহিন্দ্র সংঘর্ষ, আহত-১

১৫

চকরিয়া কাকারা সড়কে সশস্ত্র ডাকাত দলের হামলায় মাংস বিক্রিতা নিহত

১৬

চকরিয়া কোনাখালীতে কৃষকের রোপিত ধান ক্ষেত নষ্ট করলো দূর্বৃত্তরা

১৭

চকরিয়া হাসপাতালের আশপাশে ভুয়া দন্ত চিকিৎসকের ছড়াছড়ি, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা

১৮

“পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অনিশ্চয়তায় আলীকদমের উথাইওয়াং মার্মার উচ্চশিক্ষা”

১৯

স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ, স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পেল কক্সবাজার

২০
Developed by : BDIX ROOT