রোগী ও পথচারীদের নাভিশ্বাস: চকরিয়া পৌরসভার ফুটপাত এখন দখলদারদের হাতে - দৈনিক পাঠক কণ্ঠ
admin
১৪ জানুয়ারী ২০২৬, ৯:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোগী ও পথচারীদের নাভিশ্বাস: চকরিয়া পৌরসভার ফুটপাত এখন দখলদারদের হাতে

                                                                                                                   অ- অ+

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতাঃ
চকরিয়া পৌরসভার প্রধান সড়ক ও ফুটপাতগুলো দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল এখন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে চকরিয়া মার্কেটের অলিগলি এবং আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ দোকান ও যত্রতত্র ভ্যানগাড়ি পার্কিংয়ের কারণে হাঁটাচলার জায়গা সংকুচিত হয়ে পড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বেপরোয়া টমটম চলাচল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফুটপাতগুলো এখন পুরোপুরি দখলদারদের নিয়ন্ত্রণে। গত আগস্ট মাসের পর কিছুদিন শৃঙ্খলা ফিরে এলেও বর্তমানে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠেছে। ফলে সাধারণ পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং রোগীদের জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সকালে কিছুটা স্বাভাবিক থাকলেও বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে জনভোগান্তি ভয়াবহ রূপ নেয়। শত শত শিক্ষার্থী ফুটপাত ব্যবহার করতে না পেরে বাধ্য হয়ে ব্যস্ত সড়ক দিয়ে যাতায়াত করছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। এছাড়া জরুরি প্রয়োজনে চলাচলকারী রোগী ও বয়স্কদের জন্য এই যানজট ও ভিড় কাটিয়ে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

সচেতন মহলের মতে, নিয়ম থাকলেও তার বাস্তব প্রয়োগ না থাকায় এই বিশৃঙ্খলা থামছে না। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ মনে করছেন, এখনই যদি অবৈধ দখল উচ্ছেদ এবং টমটম চলাচল নিয়ন্ত্রণ করা না হয়, তবে পুরো পৌর এলাকার জীবনযাত্রা অচল হয়ে পড়বে।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা চকরিয়া পৌর প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছেন যেন নিয়মিত অভিযানের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করা হয়। জনস্বার্থ রক্ষায় এই সমস্যার একটি স্থায়ী ও কার্যকর সমাধান এখন সময়ের দাবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি নির্বাচিত হলে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম

আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চকরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন

ফাঁসিয়াখালীতে ফ্যামিলি কার্ড তথ্য যাচাই কার্যক্রমের উদ্বোধন

গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উদ্ধার অভিযান: মিলল অপহৃত ব্যবসায়ীর খোঁজ

সাংবাদিকদের ওপর হামলার পর নড়েচড়ে বসল প্রশাসন, হারবাংয়ে বিশেষ অভিযান

লামায় ইটভাটায় দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু

১০

চকরিয়া নিউমার্কেট চত্বরে কর্মরত তিন সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

স্কুলে যাওয়া হলো না নওশাদের, চকরিয়ায় ট্রাকচাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত

১২

চকরিয়ায় পরোয়ানাভুক্ত নান্নু মেম্বার ও জেরিনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

১৩

চকরিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ: বালুখেকো নাজেমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

১৪

লামা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন: অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি শিক্ষক সমাজের

১৫

চকরিয়াতে নালার পানিতে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৬

বিগত সরকারের আমলের রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহার

১৭

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও উদাত্ত আহ্বান

১৮

সংরক্ষিত নারী আসনে আলোচনায় চকরিয়া-পেকুয়ার হাসিনা আহমদ

১৯

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশু নিহত, আহত ৩

২০
Developed by : BDIX ROOT