চকরিয়ার কাকারায় অর্ধকোটি টাকার সংরক্ষিত বনভূমি উদ্ধার - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
৮ জানুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ার কাকারায় অর্ধকোটি টাকার সংরক্ষিত বনভূমি উদ্ধার

                                                                                                                   অ- অ+

মোঃ আবদুল্লাহ (আল-মামুন)

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা মৌজায় জবরদখল থেকে দুই একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। দীর্ঘদিন ধরে দখলচেষ্টায় থাকা এই বনভূমি উদ্ধারকে স্থানীয় পরিবেশবিদরা বন ধ্বংসের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের অধীন ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বনবিট বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কাকারা ৭নং ওয়ার্ডস্ত বাদশার টেক এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে বনভূমিটি দখলমুক্ত করে। উদ্ধারকৃত বনভূমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বনবিট কর্তৃপক্ষ।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মারুফ হোসেন ও ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা ছাদেকুর রহমানের নির্দেশনায় কাকারা বনবিট কর্মকর্তা মো. সাউদ যাহীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বনবিটের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যরা অংশ নেন।
বনবিট সূত্রে জানা যায়, কাকারা মৌজার সংরক্ষিত বনভূমির আরএস দাগ নং- ৪৮৫০-এর আওতাধীন দুই একর এলাকা দীর্ঘদিন ধরে জবরদখলের মাধ্যমে বৃক্ষ নিধন ও বন উজাড়ের ঝুঁকিতে ছিল। উচ্ছেদ অভিযানের মাধ্যমে ওই এলাকা সম্পূর্ণভাবে দখলমুক্ত করে পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে আনা হয়েছে।
পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, এই বনভূমি কেবল আর্থিক সম্পদ নয়, এটি স্থানীয় বন্যপ্রাণী, প্রাকৃতিক ভারসাম্য ও জলবায়ু সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দখল অব্যাহত থাকলে এখানকার জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ত।
কাকারা বনবিট কর্মকর্তা মো. সাউদ যাহীন বলেন, বনভূমি রক্ষা করা মানেই পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। যারা বনভূমি দখল করবে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই বন ধ্বংস করতে দেওয়া হবে না।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা ছাদেকুর রহমান বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষায় নিয়মিত অভিযান চলবে। বন বিভাগের জমি বন বিভাগকেই ফিরিয়ে দিতে হবে। দখল বা দখলের চেষ্টা করলে কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না।
অভিযানের সময় পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। একই সঙ্গে বনভূমি দখলের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।
স্থানীয়দের মতে, এই অভিযান বন উজাড় ও ভূমি দখলের বিরুদ্ধে একটি শক্ত বার্তা দিয়েছে এবং সংরক্ষিত বনভূমি রক্ষায় প্রশাসনের দৃঢ় অবস্থানের প্রতিফলন ঘটিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি নির্বাচিত হলে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম

আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চকরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন

ফাঁসিয়াখালীতে ফ্যামিলি কার্ড তথ্য যাচাই কার্যক্রমের উদ্বোধন

গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উদ্ধার অভিযান: মিলল অপহৃত ব্যবসায়ীর খোঁজ

সাংবাদিকদের ওপর হামলার পর নড়েচড়ে বসল প্রশাসন, হারবাংয়ে বিশেষ অভিযান

লামায় ইটভাটায় দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু

১০

চকরিয়া নিউমার্কেট চত্বরে কর্মরত তিন সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

স্কুলে যাওয়া হলো না নওশাদের, চকরিয়ায় ট্রাকচাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত

১২

চকরিয়ায় পরোয়ানাভুক্ত নান্নু মেম্বার ও জেরিনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

১৩

চকরিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ: বালুখেকো নাজেমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

১৪

লামা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন: অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি শিক্ষক সমাজের

১৫

চকরিয়াতে নালার পানিতে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৬

বিগত সরকারের আমলের রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহার

১৭

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও উদাত্ত আহ্বান

১৮

সংরক্ষিত নারী আসনে আলোচনায় চকরিয়া-পেকুয়ার হাসিনা আহমদ

১৯

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশু নিহত, আহত ৩

২০
Developed by : BDIX ROOT