আলীকদমের পাহাড়ি জনপদে নির্বাচনী বার্তা: আচরণবিধি ও গণভোট নিয়ে সচেতনতা - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
২১ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলীকদমের পাহাড়ি জনপদে নির্বাচনী বার্তা: আচরণবিধি ও গণভোট নিয়ে সচেতনতা

                                                                                                                   অ- অ+

মোহাম্মদ শাহনেওয়াজ 

পাহাড়ের কোল ঘেঁষা আলীকদম উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আমেজ শুরু হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোটারদের সচেতন করতে এবার মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে

রোববার (২১ ডিসেম্বর ২০২৫) লামা তথ্য অফিসের উদ্যোগে আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক পাড়ায় অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত উঠান বৈঠক।

শুধুমাত্র সংসদ নির্বাচন নয়, এবারের নির্বাচনের বিশেষত্ব হলো একই দিনে অনুষ্ঠেয় ‘গণভোট’। তাই সাধারণ ভোটারদের মাঝে কৌতূহল ছিল চোখে পড়ার মতো। বৈঠকে নির্বাচনী আচরণবিধি, ভোটাধিকার প্রয়োগের সঠিক নিয়ম এবং গণভোটের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সহকারী তথ্য অফিসার উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, “একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সচেতন ভোটারের বিকল্প নেই। নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলা এবং গণভোটে সঠিক সিদ্ধান্ত নেওয়াই হলো নাগরিকের প্রধান দায়িত্ব।”

স্থানীয় নারী-পুরুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশাজীবী মানুষ এই বৈঠকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা আসন্ন নির্বাচন ও গণভোট প্রক্রিয়া নিয়ে তাদের বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন, যা এক উন্মুক্ত আলোচনার পরিবেশ তৈরি করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT