চকরিয়ায় গভীর শ্রদ্ধায় 'বিজয় দিবস' উদযাপন করলো মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন - দৈনিক পাঠক কণ্ঠ
দৈনিক পাঠক কণ্ঠ
১৬ ডিসেম্বর ২০২৫, ৭:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় গভীর শ্রদ্ধায় ‘বিজয় দিবস’ উদযাপন করলো মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন

                                                                                                                   অ- অ+

শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত

এম জুনাইদ উদ্দিন 

যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন (বিএমপিএফ)-এর চকরিয়া উপজেলা শাখা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে সংগঠনের পক্ষ থেকে চকরিয়া বিজয় মঞ্চস্থ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বিজয় দিবসের প্রথম প্রহরে, ১৬ ডিসেম্বর ভোর ১২:০১ মিনিটে, সংগঠনের সহ-সভাপতি মো. আবুল কালাম এবং সাধারণ সম্পাদক আবু সালামের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালিত হয়।

শ্রদ্ধা নিবেদনের পর এক বার্তায় সহ-সভাপতি মো. আবুল কালাম শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, “মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করে।”

সংগঠনের সাধারণ সম্পাদক আবু সালাম বিজয়ের চেতনাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও একটি বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

চকরিয়া উপজেলার বাইরে অবস্থানরত সংগঠনের সভাপতি এম. জুনাইদ উদ্দিনও এক বিশেষ বার্তায় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তিনি উল্লেখ করেন, “তাঁরা কোনো দলের জন্য যুদ্ধ করেননি, তাঁরা যুদ্ধ করেছিলেন এই মাটির জন্য, আমাদের পতাকার জন্য এবং একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য।”

এ সময় শহীদ মিনারে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহিম উদ্দিন সোহেল এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি নির্বাচিত হলে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম

আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চকরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন

ফাঁসিয়াখালীতে ফ্যামিলি কার্ড তথ্য যাচাই কার্যক্রমের উদ্বোধন

গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উদ্ধার অভিযান: মিলল অপহৃত ব্যবসায়ীর খোঁজ

সাংবাদিকদের ওপর হামলার পর নড়েচড়ে বসল প্রশাসন, হারবাংয়ে বিশেষ অভিযান

লামায় ইটভাটায় দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু

১০

চকরিয়া নিউমার্কেট চত্বরে কর্মরত তিন সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

স্কুলে যাওয়া হলো না নওশাদের, চকরিয়ায় ট্রাকচাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত

১২

চকরিয়ায় পরোয়ানাভুক্ত নান্নু মেম্বার ও জেরিনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

১৩

চকরিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ: বালুখেকো নাজেমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

১৪

লামা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন: অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি শিক্ষক সমাজের

১৫

চকরিয়াতে নালার পানিতে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৬

বিগত সরকারের আমলের রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহার

১৭

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও উদাত্ত আহ্বান

১৮

সংরক্ষিত নারী আসনে আলোচনায় চকরিয়া-পেকুয়ার হাসিনা আহমদ

১৯

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশু নিহত, আহত ৩

২০
Developed by : BDIX ROOT