
মোঃ আলমগীর হোসেন রানা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী সালাহ্উদ্দিন আহমদের সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর, ২০২৫) রাতে চকরিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের নিজ পানখালী কচিপাড়া এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এশার নামাজের পর মাওলানা নুরুল আমিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিট কমিটির সভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৬ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ।
বৈঠকে বক্তারা আগামী নির্বাচনে দেশ ও দশের উন্নয়নে সালাহ্উদ্দিন আহমদকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অতিথিবৃন্দ: উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর নাজেম উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাহাবুবুল আলম মাহাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর আবদুচ্ছালাম, চকরিয়া পৌরসভা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার মো. আলমগীর হোসেন রানা, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া বাপ্পী, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফুল ইসলাম শরীফ, ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, ওয়ার্ড ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মিছবা উদ্দিন এবং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হুমায়ূন রশীদ।
এছাড়া বৈঠকে আরও উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, চকরিয়া পৌরসভা বিএনপির সদস্য হেলাল উদ্দিন, জহির উদ্দিন, জয়নাল আবেদীন, ইকবাল ও বদি আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনতা।
মন্তব্য করুন