চকরিয়ায় ‘বামাপ’র বিশ্ব মানবাধিকার দিবস পালন: বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
১০ ডিসেম্বর ২০২৫, ৭:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় ‘বামাপ’র বিশ্ব মানবাধিকার দিবস পালন: বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান

                                                                                                                   অ- অ+

এম জুনাইদ উদ্দিন 

“অসাম্য দূর করো, মানবাধিকার সুরক্ষা করো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় চকরিয়া শপিং কমপ্লেক্সের ৫ম তলায় বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন (বামাপ), চকরিয়া উপজেলা শাখার কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি এম জুনাইদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক জনাব এম আর মাহমুদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হেলাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

 

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক এম আর মাহমুদ মানবাধিকার প্রতিষ্ঠায় বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান অন্তরায় হলো বৈষম্য। একটি শিশু যখন কেবল তার জন্মগত পরিচয়ের কারণে শিক্ষা বা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়, তখন তা শুধু ওই শিশুর অধিকার হরণ নয়, বরং পুরো সমাজের অগ্রগতির পথকে রুদ্ধ করে দেয়।”

তিনি আরও বলেন, “অসাম্য সমাজে অস্থিরতা ও সংঘাতের জন্ম দেয়। আমরা যদি বৈষম্য দূর করতে পারি, তবেই সমাজে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিশ্চিত করা সম্ভব হবে।”

 

সভাপতির সমাপনী বক্তব্যে এম জুনাইদ উদ্দিন দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, “আজ থেকে ৭৭ বছর আগে, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র’ (UDHR) গৃহীত হয়েছিল। মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে এটি একটি মাইলফলক। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক সকল প্রকার অসাম্য দূর করে মানবাধিকার সুরক্ষা করা।”

 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক আব্দুল হামিদ, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক মুবিনুল হক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মহিম উদ্দিন সোহেল এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম।

উল্লেখ্য, দিবসটি পালনের প্রাক্কালে গত ৯ ডিসেম্বর বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন, চকরিয়া উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা হলেন:

  • সভাপতি: এম জুনাইদ উদ্দিন
  • সহ-সভাপতি: মোঃ আবুল কালাম
  • সাধারণ সম্পাদক: আবু সালাম
  • যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান
  • সহ-সাংগঠনিক সম্পাদক: নুরুল ইসলাম
  • প্রচার সম্পাদক: আব্দুল হামিদ
  • সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মহিম উদ্দিন সোহেল
  • বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: শরিফুল ইসলাম
  • আইটি বিষয়ক সম্পাদক: মুবিনুল হক
  • কার্যকরী সদস্য: মোঃ আনসারুল ইসলাম সোহেল
  • কার্যকরী সদস্য: মোর্শেদুল আনোয়ার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি নির্বাচিত হলে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম

আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চকরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন

ফাঁসিয়াখালীতে ফ্যামিলি কার্ড তথ্য যাচাই কার্যক্রমের উদ্বোধন

গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উদ্ধার অভিযান: মিলল অপহৃত ব্যবসায়ীর খোঁজ

সাংবাদিকদের ওপর হামলার পর নড়েচড়ে বসল প্রশাসন, হারবাংয়ে বিশেষ অভিযান

লামায় ইটভাটায় দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু

১০

চকরিয়া নিউমার্কেট চত্বরে কর্মরত তিন সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

স্কুলে যাওয়া হলো না নওশাদের, চকরিয়ায় ট্রাকচাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত

১২

চকরিয়ায় পরোয়ানাভুক্ত নান্নু মেম্বার ও জেরিনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

১৩

চকরিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ: বালুখেকো নাজেমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

১৪

লামা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন: অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি শিক্ষক সমাজের

১৫

চকরিয়াতে নালার পানিতে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৬

বিগত সরকারের আমলের রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহার

১৭

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও উদাত্ত আহ্বান

১৮

সংরক্ষিত নারী আসনে আলোচনায় চকরিয়া-পেকুয়ার হাসিনা আহমদ

১৯

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশু নিহত, আহত ৩

২০
Developed by : BDIX ROOT