ক্ষমতায় এলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬-লেনে উন্নীত করা বিএনপি সরকারের প্রথম কাজ- সালাহউদ্দিন  - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
৬ ডিসেম্বর ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষমতায় এলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬-লেনে উন্নীত করা বিএনপি সরকারের প্রথম কাজ- সালাহউদ্দিন 

                                                                                                                   অ- অ+

এম জুনাইদ উদ্দিন/মোঃ আলমগীর হোসেন রানা

আসন্ন নির্বাচনে ক্ষমতা পেলে দেশের অন্যতম ব্যস্ত ও দুর্ঘটনাপ্রবণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা হবে—শনিবার (৬ ডিসেম্বর) চকরিয়ার নির্বাচনী গণসংযোগে এমন ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি মহাসড়কটিকে ‘মৃত্যুফাঁদ’ আখ্যা দিয়ে বলেন, এই উন্নয়নই হবে বিএনপি সরকারের প্রথম কাজ।

চকরিয়া, সাতকানিয়া, কেরানিহাট ও লোহাগড়ার মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে সম্প্রতি সড়ক অবরোধ করে স্থানীয়দের আন্দোলনের (৩০ নভেম্বর) কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ জনগণের দাবির প্রতি সমর্থন জানান। তিনি একই সাথে চকরিয়া-পেকুয়া অঞ্চলে ব্যাপক উন্নয়নেরও প্রতিশ্রুতি দেন।

গণসংযোগকালে সালাহউদ্দিন আহমেদ বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, গত ১৬ বছর দেশে গণতন্ত্র অনুপস্থিত ছিল, যা এবার ফিরে এসেছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার হরণের অভিযোগ আনেন।

তিনি আরও কঠোর মন্তব্য করে বলেন, “শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতায় কখনো বিশ্বাসী ছিলেন না।” তবে তিনি দাবি করেন, দেশের ছাত্র-জনতা একদলীয় শাসন প্রতিষ্ঠা হতে দেয়নি।

সালাহউদ্দিন আহমেদ দৃঢ়তার সাথে ঘোষণা করেন, এবারের নির্বাচনে বিএনপির ইশতেহার হবে ‘এদেশের মানুষের মুক্তির সনদ’। তিনি বিশ্বাস করেন, জনগণ এখন নিজেদের অধিকার সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সচেতন। তিনি প্রত্যাশা করেন, এই নির্বাচন বিশ্বের কাছে স্বীকৃত একটি সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন হবে।

বিএনপির এই নেতা নির্বাচনী প্রচারণায় কর্মীদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার জন্য এবং নেতা দেশনায়ক তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

শনিবার চকরিয়া উপজেলার লক্ষ্যারচর, কাকারা, ফাঁসিয়াখালী, কৈয়ারবিল, ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ শেষে রবিবার সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT