২৯ নভেম্বর মক ভোট: ইসি সচিব - দৈনিক পাঠক কণ্ঠ
দৈনিক পাঠক কণ্ঠ, অনলাইন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৯ নভেম্বর মক ভোট: ইসি সচিব

                                                                                                                   অ- অ+

আগামী ২৯ নভেম্বর মক ভোটের আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। মঙ্গলবার রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, “আগামী ২৯ নভেম্বর কমিশনে মক ভোটিং করা হবে। সেখানে বোঝা যাবে ভোট আয়োজনে আর কী কী দরকার। নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ আছে। সেগুলো আগে থেকেই সরবরাহ করা হবে, যাতে শেষ মুহূর্তে ঝামেলা না হয়।”

প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনের ভোটের পাশাপাশি গণভোটেও অংশ নিতে পারবেন বলেও জানান ইসি সচিব। তিনি বলেন, “ভোটার তালিকার প্রিভিউ চলছে। ডিসেম্বরের ৫ তারিখের মধ্যেই ভোটার তালিকা তৈরি হবে। ভোটকেন্দ্র বা বুথ বাড়ানো লাগবে কি না—তা পর্যালোচনা চলছে।”

এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আগামী দুই–এক দিনের মধ্যে গণভোট আইন অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হবে। তিনি বলেন, “গণভোট আইন অধ্যাদেশ আকারে উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই আইনের গেজেট ১–২ দিনের মধ্যেই প্রকাশ হবে। গণভোটে একটি প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের ভিত্তিতে জনগণ হ্যাঁ–না ভোট দেবে।”

আইন উপদেষ্টা আরও বলেন, “গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের। কোনো কেন্দ্রে জাতীয় নির্বাচনের ভোট না হলেও, অবশিষ্ট ভোট হয়ে গেলে এবং গণভোট অনুষ্ঠিত হলে তা কমিশন বিবেচনা করবে। জাতীয় নির্বাচনের সময় অনুযায়ীই গণভোট অনুষ্ঠিত হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT