চকরিয়ায় সিমেন্টের অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
১৯ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় সিমেন্টের অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

                                                                                                                   অ- অ+

কক্সবাজারের চকরিয়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত নেতার নাম নবী হোসেন প্রকাশ বাবু (১৯)। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এবং পুকপুকুরিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে চকরিয়া পৌরসভার মহাসড়ক সংলগ্ন এটিএন পার্ক কমিউনিটি সেন্টারে ডায়মন্ড সিমেন্ট কোম্পানির উদ্যোগে ‘ট্যালেন্ট হান্ট প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ চলছিল। অনুষ্ঠান চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী নবী হোসেন বাবুর নেতৃত্বে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে নবী হোসেন বাবুকে গ্রেপ্তার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় অবৈধ বালু উত্তোলনে যুবকের কারাদণ্ড

ঐতিহ্যের টানে মুখর চট্টগ্রাম লালদীঘিতে বসছে ১১৭তম জব্বরের বলি খেলা

চকরিয়ায় ১০ হাজার ভূমিহীন পরিবারের আশ্রয়স্থল প্রতিষ্ঠানে ৫ সদস্যের কমিটি

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

১০

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

১১

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

১২

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১৩

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১৪

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১৫

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৬

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৭

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৮

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৯

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

২০
Developed by : BDIX ROOT