স্ত্রীকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালালেন স্বামী - দৈনিক পাঠক কণ্ঠ
admin
১৫ নভেম্বর ২০২৫, ৫:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালালেন স্বামী

                                                                                                                   অ- অ+

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (১৫ নভেম্বর) ভোরে দাম্পত্য কলহের জেরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতের রহিমা (৩৫) ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলি গ্রামের সুরুজ আলীর ছেলে এমরানের (৪০) স্ত্রী। এ দম্পতি দীর্ঘদিন ধরে কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) পাপন হোসেন জানান, ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে রহিমার মরদেহ উদ্ধার করে। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে দাম্পত্য বিরোধের এক পর্যায়ে এমরান ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যা করেন। পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন এবং গলায় ছুরি চালিয়ে গুরুতর আহত হন। এমরানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রহিমার মেয়ে শারমিন আক্তার জানান, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাতেও তাদের মাঝে তর্ক-বিতর্ক ও মারামারি হয়। পরে ঘরের ভেতর থেকে কোনো শব্দ না আসায় সন্দেহ হলে প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানান।

ওই পুলিশ কর্মকর্তা জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার কারণ ও বিস্তারিত জানতে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি নির্বাচিত হলে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম

আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চকরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন

ফাঁসিয়াখালীতে ফ্যামিলি কার্ড তথ্য যাচাই কার্যক্রমের উদ্বোধন

গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উদ্ধার অভিযান: মিলল অপহৃত ব্যবসায়ীর খোঁজ

সাংবাদিকদের ওপর হামলার পর নড়েচড়ে বসল প্রশাসন, হারবাংয়ে বিশেষ অভিযান

লামায় ইটভাটায় দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু

১০

চকরিয়া নিউমার্কেট চত্বরে কর্মরত তিন সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

স্কুলে যাওয়া হলো না নওশাদের, চকরিয়ায় ট্রাকচাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত

১২

চকরিয়ায় পরোয়ানাভুক্ত নান্নু মেম্বার ও জেরিনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

১৩

চকরিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ: বালুখেকো নাজেমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

১৪

লামা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন: অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি শিক্ষক সমাজের

১৫

চকরিয়াতে নালার পানিতে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৬

বিগত সরকারের আমলের রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহার

১৭

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও উদাত্ত আহ্বান

১৮

সংরক্ষিত নারী আসনে আলোচনায় চকরিয়া-পেকুয়ার হাসিনা আহমদ

১৯

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশু নিহত, আহত ৩

২০
Developed by : BDIX ROOT