বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ বাছাইয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের - দৈনিক পাঠক কণ্ঠ
admin
১৪ নভেম্বর ২০২৫, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ বাছাইয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের

                                                                                                                   অ- অ+

বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ সিরিজের প্রথম ম্যাচে ৮-২ গোলে হারে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে খেলার আশা বাঁচিয়ে রাখতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। এমন ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে টানা দুই জয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করেছে পাকিস্তান। আগামী রোববার দুই দলের মধ্যকার তৃতীয় ম্যাচটি শুধুই নিয়মরক্ষার।

শুক্রবার (১৪ নভেম্বর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে আরও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে দুই গোল দিলেও এই ম্যাচে কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা। উল্টো এই ম্যাচেও ৮ গোল হজম করেছে বাংলাদেশ দল।

পাকিস্তানের হয়ে দুটি করে গোল করেছেন সুফিয়ান খান ও ওয়াহিদ আশরাফ। ম্যাচে ৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সুফিয়ান। এরপর ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফ। এরপর ১৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান সুফিয়ান।

এরপর ম্যাচের ৩০ ও ৩২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বল জালে জড়ান ওয়াহিদ ও শাহিদ হান্নান। ম্যাচের ৫৩ মিনিটে গোল করে ব্যবধান ৬-০ করেন আফরাজ। আর ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান আশরাফ। ম্যাচের ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠোকেন আম্মাদ ভাট।

ম্যাচ শেষে তরুণ খেলোয়াড় ওবায়দুল হক জয় বলেন, ‘আসলে আমাদেরকে আমাদের কোচ যেটা পরিকল্পনা দিয়েছিল, অনেক সময় যে পরিকল্পনায় থাকতে পারি নাই, যার কারণে আমরা গোলগুলো খেয়েছি। আজকে আমরা সুযোগ পাইছিলাম, যে সুযোগগুলো আমরা কাজে লাগাইতে পারি নাই। যার কারণে আজকে আমরা গোল পাই নাই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি নির্বাচিত হলে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম

আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চকরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন

ফাঁসিয়াখালীতে ফ্যামিলি কার্ড তথ্য যাচাই কার্যক্রমের উদ্বোধন

গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উদ্ধার অভিযান: মিলল অপহৃত ব্যবসায়ীর খোঁজ

সাংবাদিকদের ওপর হামলার পর নড়েচড়ে বসল প্রশাসন, হারবাংয়ে বিশেষ অভিযান

লামায় ইটভাটায় দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু

১০

চকরিয়া নিউমার্কেট চত্বরে কর্মরত তিন সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

স্কুলে যাওয়া হলো না নওশাদের, চকরিয়ায় ট্রাকচাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত

১২

চকরিয়ায় পরোয়ানাভুক্ত নান্নু মেম্বার ও জেরিনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

১৩

চকরিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ: বালুখেকো নাজেমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

১৪

লামা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন: অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি শিক্ষক সমাজের

১৫

চকরিয়াতে নালার পানিতে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৬

বিগত সরকারের আমলের রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহার

১৭

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও উদাত্ত আহ্বান

১৮

সংরক্ষিত নারী আসনে আলোচনায় চকরিয়া-পেকুয়ার হাসিনা আহমদ

১৯

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশু নিহত, আহত ৩

২০
Developed by : BDIX ROOT