সংবাদ প্রকাশের পরই ব্যবস্থা: বনভূমি দখল করে গড়ে ওঠা অবৈধ বসতবাড়ি গুড়িয়ে দিলো বনবিভাগ - দৈনিক পাঠক কণ্ঠ
মো. কামাল উদ্দিন
১২ নভেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের পরই ব্যবস্থা: বনভূমি দখল করে গড়ে ওঠা অবৈধ বসতবাড়ি গুড়িয়ে দিলো বনবিভাগ

                                                                                                                   অ- অ+

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় সরকারি বনভূমি দখল করে গড়ে ওঠা ফরিদুল আলম ও মঈনউদ্দীনের ২টি অবৈধ বসতবাড়ি গুড়িয়ে দিয়েছে বনবিভাগ। এর আগে জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশের পর বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে এসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জাধীন খুটাখালী বনবিটের বিট কর্মকর্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। এ সময় খুটাখালী বনবিটের বনরক্ষীরা উপস্থিত ছিলেন।

বনবিট কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, “সংবাদ প্রকাশের পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। নির্দেশনা পাওয়ার পর আজ অভিযান চালিয়ে বনভূমির ওপর নির্মিত অবৈধ বসতঘর উচ্ছেদ করা হয়েছে। সরকারি বনভূমি দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় পাহাড় কেটে ও গাছ কেটে ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছিল। বনকর্মীরা জানলেও কোনো পদক্ষেপ নেয়নি। তবে সংবাদ প্রকাশের পর দ্রুত নড়েচড়ে বসে বনবিভাগ।

এ বিষয়ে স্থানীয় পরিবেশকর্মীরা বলেন, “এভাবে নিয়মিত অভিযান চললে বনভূমি দখল অনেকটা কমে আসবে। সংবাদমাধ্যম ও বনবিভাগের এই সমন্বিত ভূমিকা পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT